নীলফামারী: সমবায় ঋণ সুবিধা পাচ্ছেন চারশ’ নারী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার
নীলফামারীতে দরিদ্র সমবায়ী নারীদের জীবনমান উন্নয়নে ৪০০ জনকে গাভী পালনের ঋণদানের উদ্যোগ নেয়া হয়েছে। তারা প্রত্যেকে একলাখ ২০ হাজার টাকা করে ঋণ পাচ্ছেন।
সমবায় অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমের আওতায় ইতিমধ্যে তিনশ’ জন নারীকে ঋণ প্রদান করা হয়েছে।
জেলা সমবায় কার্যালয় সূত্রে জানা যায়, জেলা সদরের চওড়া বড়গাছা ও লক্ষ্মীচাপ ইউনিয়ন এবং ডিমলা উপজেলার ডিমলা সদর ও বালাপাড়া ইউনিয়নে চারটি সমবায় সমিতির মাধ্যমে চারশ’ সুবিধাভোগি নির্বাচন করে ওই ঋণ সুবিধা প্রদান করা হচ্ছে।
এ কর্মসূচির অধীনে জেলা সদরের ‘চওড়া বড়গাছা নারী উন্নয়ন সমবায় সমিতি’ ও ‘লক্ষ্মীচাপ নারী উন্নয়ন সমবায় সমিতি’ এবং ডিমলা উপজেলায় ‘ডিমলা নারী উন্নয়ন সমবায় সমিতি’ ও ‘বালাপাড়া দোয়েল নারী উন্নয়ন সমবায় সমিতি’ রয়েছে। ইতিমধ্যে এসব সমিতির তিনশ’ জনকে ঋণ প্রদান করা হয়েছে।
আরও জানা যায়, শতকরা দুই টাকা সার্ভিস চার্জের বিনিময়ে ওই ঋণের টাকা পরিশোধ করতে হবে দুই বছরে। এই প্রকল্পের মাধ্যমে গ্রামের সুবিধাবঞ্চিত নারীরা আর্থিকভাবে সুবিধাপ্রাপ্ত হয়ে নিজেদের কর্মমুখী ও আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন।
জেলা সমবায় কর্মকর্তা আব্দুস সবুর বলেন, ঋণের টাকা দিয়ে গাভী কেনার এক বছর পর থেকে দৈনিক দুইশ’ টাকা কিস্তিতে ঋ ণ পরিশোধ করতে হবে সুবিধাভোগীকে। ইতিমধ্যে চারটি সমিতির মাধ্যমে চারশ’ জন নারীর মধ্যে ৩০০ জনকে ঋণ প্রদান করা হয়েছে।
তিনি জানান, ঋণগ্রহিতা নারীরা অনেকেই গাভী পালনে সুফল পেতে শুরু করেছেন। শিগগিরই আরও ১০০ জনকে এই ঋণ প্রদান করা হবে।
তিনি বলেন, সুবিধাবঞ্চিত নারীদের জীবনমানের উন্নয়নে দেশের ২৫টি জেলার পঞ্চাশটি উপজেলায় পরীক্ষামূলক এই প্রকল্পটি গ্রহণ করেছে সমবায় অধিদপ্তর। কার্যক্রম সফল হলে প্রকল্প এলাকা আরও বৃদ্ধি পাবে।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



