ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২০:০০:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল

নীলফামারীতে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৬:৪১ পিএম, ১২ মে ২০১৮ শনিবার

নীলফামারী জেলা সদরের কচুকাটা ইউনিয়নে ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। ওই ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকে বৃহস্পতিবার দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা দেয়া হয়।


সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সহধর্মীনী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অটিজম বিভাগের প্রকল্প পরিচালক অধ্যাপক শাহীন আখতারের নেতৃত্বে ওই ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন, ডা. বিকাশ চন্দ্র পাল. ডা. গোপেশ রঞ্জন রায়, ডা. মাহাজুর আলম, ডা. রজত শুভ্র পাল, ডা. ধীমান কুমার রায়।


কচুকাটা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ক্যাম্পে দেড় সহ¯্রাধিক শিশু রোগীর অটিজমসহ বিভিন্ন রোগের ফ্রি চিকিৎসা এবং ওষুধ প্রদান করা হয়।


এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন প্রমুখ।


সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম জানান, প্রায় ১৮ বছর ধরে সংস্কৃতিমন্ত্রীর সহযোগিতায় তার সহধর্মীনী অধ্যাপক শাহীন আখতারের নেতৃত্বে জেলা সদরের বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে।

বৃহস্পতিবারের ক্যাম্পে দেড় সহস্রাধিক শিশু রোগীকে বিনামূল্যে চিকিৎসা পত্রসহ ওষুধ প্রদান করা হয়েছে। শুক্রবার জেলা সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ কলেজে দিনব্যাপী ওই স্বাস্থ্য সেবা দেয়া হবে।