নুসরাত ফারিয়ার বাজিমাত
আপডেট: ০১:১৭ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ফেসবুকে বন্ধু ও ভক্তদের সঙ্গে আড্ডা দিলেন নুসরাত ফারিয়া। গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এর আয়োজন করেন তিনি। লাইভ এই আড্ডা শুরুর মাত্র ১২ মিনিটেই দুই হাজার ৬০০ কমেন্ট এবং পাঁচ লাখ ৩০ হাজার ভিউয়ার পান চলচ্চিত্রের নতুন এই বাসিন্দা। এমন দৃষ্টান্ত এর আগে নাকি দেখা যায়নি।
আড্ডায় নুসরাত ফারিয়া বন্ধু এবং ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি নিজের প্রথম ছবি ‘আশিকি’র জন্য দোয়া চেয়েছেন।
ফারিয়া বলেন, ‘ফেসবুকের লাইভ আড্ডার এই অভিজ্ঞতা সত্যিই অন্যরকম। জানতাম ভালো সাড়া পাবো। কিন্তু এতোটা বিস্ময়কর সাড়া আসবে- তা ভাবিনি। তবে সময় স্বল্পতার কারণে অনেক প্রশ্নের উত্তর দিতে পারিনি। এজন্য সিদ্ধান্ত নিয়েছি ধারাবাহিকভাবে আড্ডা করার।’
আগামী ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় আরও বড় পরিসরে আড্ডা দেবেন নুসরাত ফারিয়া। ওইদিন তার সঙ্গে ‘আশিকি’ ছবির পুরো টিম থাকবে।
এদিকে গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইউটিউবে মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়ার প্রথম ছবির আরেকটি গানের ভিডিও। এর শিরোনাম ‘এই আশিকি’। ছবিটি মুক্তি আসন্ন কোরবানির ঈদে। এতে তার সহশিল্পী ওপারের অঙ্কুশ। - জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম