নেইমারের পায়ে সফল অস্ত্রোপচার, এখন ভালো আছেন
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৪ এএম, ১১ মার্চ ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়রের ডান পায়ের গোড়ালিতে সফলভাবে অস্ত্রোপচার হয়েছে। শুক্রবার (১০ মার্চ) সকালে দোহার এসপেতার হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। পিএসজির অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, ব্রাজিলিয়ান সুপারস্টারের অস্ত্রোপচার সফল হয়েছে। দোহার এসপেতার হাসপাতালে পিটার ডি’হগে, জেমস কেলডার এবং ডা. রদ্রিগো লাসমারের তত্ত্বাবধানে এই অস্ত্রোপচার হয়। আপাতত তিনি (নেইমার) বিশ্রামে আছেন।
এর আগে, ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানে লিঁলের বিপক্ষে ম্যাচে ডান পায়ের গোড়ালির পুরোনো ক্ষতের স্থানে আবারও আঘাত পান ব্রাজিলিয়ান তারকা। বড় ধরনের ক্ষতি এড়াতে লিগামেন্টে অস্ত্রোপচার করতে হবে বলে পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেল।
এরপর এক বিবৃতিতে পিএসজি জানায়, নেইমার গত কয়েক বছরে অনেকবার ডান গোড়ালিতে চোট পেয়েছেন। বড় ধরনের ক্ষতি এড়াতে তার লিগামেন্ট ঠিক করার জন্য অপারেশন করার পরামর্শ দিয়েছেন মেডিকেল স্টাফরা। দোহার একটি হাসপাতালে নেইমারের এই অস্ত্রোপচার হবে। এ জন্য তাকে তিন থেকে চার মাস মাঠের বাইরে থাকতে হবে।
২০১৭ সালে ফরাসি ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই ইনজুরি যেন ব্রাজিলিয়ান সেনসেশনের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এ কারণে এক শতাধিক ম্যাচ মিসও করেছেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।
এদিকে ইনজুরিতে পড়লেও হাল ছাড়তে রাজি নন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ইনস্টাগ্রামে তিনি দাবি করেন, আমি আরও শক্তিশালী হয়ে ফিরব।
উল্লেখ্য, পিএসজির জার্সি গায়ে চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছেন সেলেসাওদের এই পোস্টারবয়। ক্লাবটির হয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ গোলে তার অবদান রয়েছে। এর মধ্যে তিনি করেছেন ১৮ গোল আর করিয়েছেন ১৬ গোল।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











