নেপালে আটকা অপু বিশ্বাস, ফিরতে চান নিরাপদে
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ২৭ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
নতুন সিনেমার শুটিং গিয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে দেশটিতে বন্যার কারণে সড়ক যোগাযোগ বিপর্যস্ত হওয়ায় তার ফেরার পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এসেছে। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বিকেল ৭টায় দেশে ফিরবেন এই অভিনেত্রী।
জানা গেছে, আগামীকাল বিকেল ৬টার ফ্লাইটে নেপাল থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি। এরপর দেশে ফিরে আবারও নিজের নিয়মিত কাজকর্মে ব্যস্ত হয়ে পড়বেন।
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দেড় শতাধিকে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে শত শত মানুষ। বুধবারের (২৬ আগস্ট) আকস্মিক এই বন্যায় রাস্তাঘাট, সেতু ও বেশ কয়েকটি বিদ্যুৎ প্রকল্প পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
অপু বিশ্বাস বলেন, ‘আমি পোখারাতে আছি। যেখানে আছি নিরাপদে আছি। তবে পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার হাইওয়ে রাস্তায় ভয়াবহভাবে বিপর্যস্ত হয়েছে। জানতে পেরেছি, এই রাস্তা ঠিক হতে মাসখানেক সময় লাগবে। আমাদের গাড়ি ঠিক করা হয়েছে। আগামীকাল কাঠমান্ডু যাব। ফ্লাইটে অনেক চাপ চলছে। কাঠমান্ডু থেকে আগামীকাল (২৮ আগস্ট) শুক্রবার ফ্লাইটে ঢাকা ফিরব।’
নেপালের পরিস্থিতি নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমার জন্য চিন্তা না করবেন না। সবার কাছে দোয়া চাই, যেন নিরাপদে দেশে আমার সন্তানের কাছে ফিরতে পারি।’
এর আগে নেপালে শুটিংকের সময় নিজের কয়েকটি ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছিলেন অপু। তার পোস্ট করা ছবিতে নেপালের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি অভিনেত্রীর শুটিংকে নানা মুহূর্তও উঠে এসেছে।
চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে গিয়েছেন অপু বিশ্বাস। সিনেমাটিতে অপুর বিপরীতে অভিনয় করছেন মুর্তজা পলাশ। এতে আরো অভিনয় করছেন কলকাতার অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ।
- ১২৯ বার পেছালো সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল
- চা-বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শান্তা যাদব
- সর্দি-কাশি-গলাব্যথাতে আরাম দেবে যেসব পানীয়
- কর্মজীবী নারীরা মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে যা করবেন
- নেপালে আটকা অপু বিশ্বাস, ফিরতে চান নিরাপদে
- কুসুমোতো ইনে: জাপানের প্রথম নারী ডাক্তার
- আজ বসছে সংসদের তৃতীয় অধিবেশন
- হলি ক্রসে ভর্তিতে বিবাহিতদের আবেদন নিষেধ, বিয়ে করলে টিসি
- সাংবাদিক নিয়োগ দেবে গ্লোবাল টিভি
- বিরল চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে যেখান থেকে
- ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপালের ভয়াবহ বন্যা: ইউএসজিএস
- নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
- ভারী বৃষ্টির কবলে সৌদির মক্কা, ‘রেড এল্যার্ট’ জারি
- রাজধানীর যেসব এলাকায় আজ সভা-সমাবেশ নিষিদ্ধ
- ঢাকায় আজও বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- নেপাল-তিব্বত সীমান্তে ভূমিধস ও বন্যায় প্রাণহানি বেড়ে ১৬০
- ডলি পার্টন আর নেই, থামল ‘কান্ট্রি কুইনের’ গান
- মাদার তেরেসার জন্মদিন আজ
- আজও বন্ধ হয়নি বাল্যবিয়ে, চলছে হরদম
- ডিমের বাজারে ফের অস্বস্তি, এক ডজন ১৫০–১৫৫ টাকা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
- ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ
- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব রওশন আরা
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ঢাকায় আজও বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ
- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
- প্রেমিকার হাত কেটে কবজি বিচ্ছিন্ন করল প্রেমিক
- অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে
- নেপালে আকস্মিক বন্যা: নিহত শতাধিক, নিখোঁজ কয়েক শ পর্যটক










