নেপালে বাস দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত ১৮
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৩ পিএম, ২৮ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
নেপালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে গভীর খাদে পড়ে দুই শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১২ জন।
বুধবার দেশটির রাজধানী কাঠমান্ডুর পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি এলাকা আরঘাকাঞ্চিতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধারকারী সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।
সংবাদ মাধ্যমটির প্রতিবেদন বলা হয়, যাত্রীবোঝাই বাসটি দেশটির কাঠমান্ডুর পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি এলাকা আরঘাকাঞ্চি থেকে দক্ষিণাঞ্চলীয় শহর বুতালে যাচ্ছিলো। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে প্রায় সাড়ে ৩শ কিলোমিটার গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শিশুসহ ১৮ জন মারা যান। নিহতদের মধ্যে বাসচালকও রয়েছে। আহত ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে, দুর্ঘটনার সময় বাসটিতে কতোজন যাত্রী ছিলেন, সেটি জানা যায়নি।
প্রসঙ্গত, সড়কের বেহাল দশা, যানবাহনের পরিচালনায় অব্যবস্থাপনা পাশাপাশি চালকদের বেপোরোয়াভাবে বাস চালানোর ফলে নেপালে প্রায়ই সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। এর আগে চলতি মাসে সড়ক থেকে একটি বাস নদীতে পড়ে গেলে অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটে।
-জেডসি
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ











