নেপালে ভয়াবহ বন্যায় নিহত ৬৫
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১১ পিএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
নেপালে একটানা বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় গত তিন দিনে কমপক্ষে ৬৫ জন প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছে আরো ৩৮ জন। এখনও নিখোঁজ রয়েছে ৩৫ জনের বেশি মানুষ। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
বন্যার কারণে দেশটিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০,৩৮৫টি পরিবার। বন্যা উপদ্রুত এলাকাগুলোতে বৃহস্পতিবার থেকে চলছে উদ্ধার তৎপরতা। শেষ খবরে জানা গেছে, এখন পর্যন্ত মোট ১,১০৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ্যে কেবল রাজধানী কাঠমান্ডু থেকেই উদ্ধার হয়েছে ১৮৫। মোট ২৭,৩৮০ জন পুলিশকর্মী দেশের বিভিন্ন প্রান্তে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
নেপালে বৃহস্পতিবার থেকে একটানা বৃষ্টি হচ্ছে উপত্যকা এবং সমতল মিলিয়ে দেশের মোট ২৫টি জেলায়। ফলে বন্যায় ভাসছে এসব এলাকার ঘরবাড়ি ও রাস্তাঘাট। বন্যায় ভেঙে গেছে ১০ হাজারের বেশি ঘরবাড়ি। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট এবং বেশ কয়েকটি ব্রিজ।
স্থানীয় সংবাদমাধ্যমের পর্দায় দেখা যাচ্ছে, শুধু পানির উপর জেগে রয়েছে বাড়ির চাল। অনেক জায়গায় বুক পানি সাঁতরে মাথায় করে জিনিসপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে এগিয়ে চলেছেন বাসিন্দারা।
স্থানীয় আবহাওয়া বিভাগ বলছে, আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টি পুরোপুরি বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। ইতিমধ্যেই বাগমতী, কমলা এবং কোশনিবার রাতে ছয় ঘণ্টার জন্য ভারত-নেপাল সীমান্তের কোশী ব্যারেজের ৫৬টি স্লুইস গেট খুলে মোট ৩৭১,০০০ কিউসেক পানি বার করা হয়েছে।
কেবল নেপাল নয়, মৌসুমি বৃষ্টিপাতের কারণে বন্যা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশেও। ভারতের আসাম রাজ্যে বন্যায় ১১ জন প্রাণ হারিয়েছে বলে জানা গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ২৬ লাখ মানুষ। আসামে বন্যার কারণে গৃহহীন হয়েছে কমপক্ষে ১৫ লাখ মানুষ।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











