নেপালের কেবল কারে অপু বিশ্বাস, ভয়ংকর অভিজ্ঞতা মুখোমুখি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৫ পিএম, ৯ আগস্ট ২০২৬ রবিবার
সংগৃহীত ছবি
নেপালে সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাস। কাজের ফাঁকে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে গিয়ে এবার রোমাঞ্চের পাশাপাশি ভয়ও পেয়েছেন এই নায়িকা। পোখারার অন্নপূর্ণা এলাকায় কেবল কারে চড়ার অভিজ্ঞতা তার কাছে হয়ে উঠেছে একই সঙ্গে আনন্দ ও আতঙ্কের।
বর্তমানে ‘শিকার’ সিনেমার শুটিংয়ের জন্য নেপালে অবস্থান করছেন অপু বিশ্বাস। বৃহস্পতিবার শুটিংয়ের ব্যস্ততার বাইরে সময় বের করে পোখারার অন্নপূর্ণা অঞ্চলে ঘুরতে যান তিনি। সেখানেই কেবল কারে চড়ে পাহাড়ের ওপর দিয়ে ভ্রমণের অভিজ্ঞতা নেন অভিনেত্রী।
নিজের এই অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ফেসবুক লাইভে আসেন অপু। লাইভের ক্যাপশনে তিনি লেখেন, 'ভীষণ ভয় লাগছে।' কেবল কারটি পাহাড়ের অনেক ওপরে দিয়ে চলাচল করায় উচ্চতার বিষয়টি তাকে বেশ আতঙ্কিত করে তোলে।
অপু জানান, এর আগে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে কেবল কারে চড়লেও নেপালের অন্নপূর্ণার অভিজ্ঞতা একেবারেই আলাদা। পাহাড়ের অনেক ওপরে ঝুলন্ত অবস্থায় কেবল কার চলতে থাকায় এবার রোমাঞ্চের চেয়ে ভয়ই বেশি অনুভব করেছেন তিনি। তবে সেই ভয়কে উপেক্ষা করেই মুহূর্তটি উপভোগ করার চেষ্টা করেছেন অভিনেত্রী।
অভিজ্ঞতার কথা বলতে গিয়ে উচ্চতাভীতিতে ভোগা মানুষদের সতর্কও করেছেন অপু। তার মতে, যাদের উচ্চতাভীতি রয়েছে কিংবা হৃদ্যন্ত্রের সমস্যা আছে, তাদের এমন রোমাঞ্চকর কেবল কার ভ্রমণে না যাওয়াই ভালো।
শুটিংয়ের পাশাপাশি নেপালের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলেও মনটা অবশ্য পুরোপুরি সেখানে আটকে রাখতে পারেননি অপু। দূরদেশে গিয়ে নিজের সন্তানের কথা বারবার মনে পড়ছে বলেও ফেসবুক লাইভে জানান তিনি। ফলে নেপালের এই ভ্রমণে রোমাঞ্চের পাশাপাশি মিশে গেছে মায়ের আবেগও।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল










