ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২০:২০:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

নেপালের প্রধানমন্ত্রীকে সহযোগিতার আশ্বাস শেখ হাসিনার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:১১ পিএম, ১৩ মার্চ ২০১৮ মঙ্গলবার

কাঠমান্ডুতে ইউএস-বাংলা বিমানের মর্মান্তিক দুর্ঘটনার পর সিঙ্গাপুরে চারদিনের সরকারি সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নেপালের প্রধানমন্ত্রী খাড়গা প্রসাদ শর্মা ওলির সঙ্গে ফোন কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশ থেকে তাকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।


প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুর করিম সিঙ্গাপুর থেকে জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুর সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নেপালের প্রধানমন্ত্রীকে ফোন করেন এবং এই বিমান বিধ্বস্তের প্রেক্ষিতে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।’


খাড়গা প্রসাদ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানান, তিনি বিমান বিধ্বস্তের পর পরই ঘটনাস্থলে ছুটে যান এবং দ্রুততার সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।


শেখ হাসিনা নেপালের প্রধানমন্ত্রীকে জানান, কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর চালুর পর পরই তিনি নেপালকে সহায়তা করার জন্য একটি দল পাঠাবেন। প্রধানমন্ত্রী আরো বলেন, এ ব্যাপারে বাংলাদেশ নেপালকে সবধরনের সহায়তা দেবে।