নৌকা ডুবিতে মির্জাপুরে কলেজ ছাত্রী নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫০ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
মির্জাপুরে নৌকা ডুবিতে নিলিমা লস্কর (১৭) নামে এক কলেজ ছাত্রী নিখোঁজ রয়েছে। এছাড়া এঘটানায় ৬ শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত বিপাশা লস্কর নামে এক ছাত্রীকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার উয়ার্শী ইউনিয়নের ধলেশ্বরী শাখা এলামজানী নদীর নাগরপাড়া খেয়াঘাটে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।
নিখোঁজ নিলিমা লস্কর নতুন কহেলা কলেজের একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্রী বলে জানা গেছে। সে উপজেলার উয়ার্শী ইউনিয়নের মজদই গ্রামের আলম লস্করের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষার্থীরা জানান, দুপুরে কলেজ ছুটির পর এক শিক্ষকসহ ৩০/৩২ জন শিক্ষার্থী নৌকাযোগে ওই নদীর পার হওয়ার সময় মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যরা সাতরিয়ে তীরে উঠতে পারলেও নিলিমা লস্কর নিখোঁজ হন। আহতদের মধ্যে গুরুতর আহত বিপাশা লস্কর নামে এক ছাত্রীকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়িও একই গ্রামে বলে জানা গেছে।
খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করলেও সন্ধায় পর্যন্ত নিখোঁজ ছাত্রীর সন্ধান মিলেনি বলে কলেজ অধ্যক্ষ ইমাম হোসেন মো. ফারুক জানিয়েছেন।
মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. আরিফুর রহমান নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।
-জেডসি
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি



