ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১১:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২ ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০ রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী

নৌকায় চড়ে বেড়াতে গিয়ে ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ২৫ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে ডিঙ্গি নৌকায় চড়ে বেড়াতে গিয়ে বিলের পানিতে ডুবে দুই সহোদরসহ ৫ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিকাপুর গ্রামের খবির উদ্দিনের মেয়ে সুবর্ণা (১৭) ও ঝুমা (১৪), গোলাম মোস্তফার মেয়ে অন্তরা (১০), বাটিকামারীর রিপন শিকদারের মেয়ে রুদসী (৮) এবং জবানুরের মেয়ে জান্নাত (১০)।

নিহতের পরিবারের বরাত দিয়ে তারাকন্দি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহব্বত কবির জানান, রুদসী ও জান্নাত নানীর বাড়িতে বেড়াতে এসে মামাতো বোন সুবর্ণা, ঝুমা ও অন্তরার সাথে বাড়ির পাশের মিঠাই বিলে ডিঙ্গি নৌকায় চড়ে বেড়াতে যায়।

তিনি আরো জানান, নৌকায় আলাদা কোনো মাঝি ছিল না। নিজেরাই বৈঠা দিয়ে নৌকা চালাচ্ছিল। একপর্যায়ে ঢেউয়ের তোড়ে নৌকা ডুবে যায়। আশপাশে লোকজন গিয়ে উদ্ধার করার আগেই পাঁচজনেরই মৃত্যু হয়।

-জেডসি