নড়াইল: শেষ সময়ে প্রতিমা-সাজসজ্জায় ব্যস্ত শিল্পীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৩ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
শারদীয় দুর্গোৎসব আর মাত্র কয়েকদিন বাকি তাই পূজা মন্ডপগুলোতে দিনরাত চলছে প্রতিমায় রংতুলি আর সাজ-সজ্জার কাজ। ভাস্করদের নিপুণ হাতের শৈল্পিক ছোঁয়ায় প্রতিমা তৈরি হচ্ছে প্রতিটা মন্ডপে। শিল্পীদের নাওয়া খাওয়ার ফুসরত নেই। গভীর রাত পর্যন্ত এ সকল প্রতিমা শিল্পীরা কাজ করছেন আর তাদের সহযোগিতা করছেন প্রতিটা মন্ডবের পূুজা উদযাপন কমিটির লোকেরা।
জানা গেছে, নড়াইলের চারিদেকে এখন দুর্গাপ্রতিমা তৈরি আর পূুজামন্ডপ সাজানোর কাজ চলছে। দুর্গোৎসবে মন্ডপের অন্যতম আকর্ষণ প্রতিমা। আর এ প্রতিমা তৈরির কাজে এখন ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা।
প্রতিমা শিল্পীরা একসাথে অনেকগুলো প্রতিমার কাজ শুরু করায় কোথাও চলছে দোমাটির কাজ, কোথাও আবার রঙ্গের কাজ শুরু হয়েছে। রাত-দিন কাজ করে চলেছেন শিল্পীরা, পূজা শুরুর আগেই তাদের সব কাজ শেষ করতে হবে ।
কোথাও আবার প্রতিমার সাজ বাড়াতে জেলার বাইরে থেকেও প্রতিমা শিল্পী আনা হয়েছে। প্রতীমা শিল্পীরা তিন মাস ধরে কাজ করে শেষ পর্যায়ের রংয়ের প্রলেপ দিচ্ছেন।
মা দূর্গা এবার মর্তে আসবেন দোলায় অর্থাৎ পালকিতে চড়ে আবার বাবার বাড়ি কৈলাশে ফিরে যাবেন ঘোটকে বা ঘোড়ায়।
প্রতিমা শিল্পী তাপস পাল বলে, আমরা ৪ জনের একটি দল এ বছর ১০টি মন্ডপে প্রতিমা তৈরি করছি। প্রতিটি মন্ডপে আমরা ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্তু পেয়ে থাকি।
অধির পাল বলেন, প্রতিমা তৈরিতে অনেক পরিশ্রম করতে হচ্ছে আরমাত্র কয়েকদিন বাকি এর মধ্যে রংতুলি এবং সাজ-স্বজ্জার কাজ শেষ করে সংশ্লিষ্টদের বুঝে দিতে হবে।
জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুন্ডু বলেন, জেলার ৫৮২ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। বর্তমানে মন্ডপগুলোতে শেষ সময়ে প্রতিমার রংতুলির কাজ এবং মন্ডপগুলো সাজস্বজ্জ্বার কাজ চলছে।
প্রতিবছরের মত এ বছরও জেলা শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, দুর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা ঠিক রাখতে সাদা পোশাকে পুলিশ, র্যাব, আনসারসহ মন্ডপগুলোতে থাকছে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী। শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপনের লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



