নড়াইলে ১৫ দিনব্যাপী ‘সুলতান মেলা’ শুরু আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৩ পিএম, ১৫ এপ্রিল ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৯তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মঞ্চ চত্বরে আজ সোমবার থেকে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী ‘সুলতান মেলা’।
জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে সুলতান মেলা উদ্বোধন উপলক্ষে সোমবার বেলা সাড়ে ৩টায় শহরের কুড়িগ্রামস্থ সুলতান স্মৃতি সংগ্রহশালায় শিল্পী এসএম সুলতানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হবে।
এরপর বের হবে বর্ণাঢ্য র্যালি। র্যালি শেষে বিকালে সুলতান মঞ্চ চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্তজা।
জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নড়াইলের পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক খান শাহাবুদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু ও নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।
মেলাকে ঘিরে গোটা শহরে উৎসবের আমেজ বিরাজ করছে। লোকজ সংস্কৃতির এ মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে বরেণ্য চিত্রশিল্পীদের অংশগ্রহণে আর্ট ক্যাম্প, চিত্র প্রদর্শনী, বিভিন্ন গ্রামীণ খেলাধুলা, এসএম সুলতান অ্যাওয়ার্ড প্রদান, সুলতান স্বর্ণপদক প্রদান, সুলতানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা, চিত্রাংকন প্রতিযোগিতাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আগামী ২৯ এপ্রিল শেষ হবে সুলতান মেলা।
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল



