ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ২১:০১:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

পঙ্গু মানুষের জীবন আমাকে দেওয়া হল: তসলিমা নাসরিন

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০০ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতে বসবাসরত বাংলাদেশে নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের হাসপাতলে ভর্তির কারণ জানা গেল অবশেষে; পড়ে গিয়ে পায়ের হাড় ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর অস্ত্রপচার করে তার ‘হিপ জয়েন্টই’ বাদ দিয়েছেন চিকিৎসক।

চিকিৎসা শাস্ত্রে লেখাপড়া করা তসলিমার অভিযোগ, সার্জনের ‘ভুল’ সিদ্ধান্তে আজ তিনি পঙ্গু হতে চলেছেন।

ফেইসবুকে এক দীর্ঘ পোস্টে এই লেখক জানিয়েছেন, অস্ত্রপচার-পরবর্তী জীবনে চলাফেরার জন্য চিকিৎসক বেশ কিছু নিয়ম বেঁধে দিয়েছেন। আর ‘হিপ রিপ্লেসমেন্টে বাধ্য করায়’ চিকিৎসকের ওপর ক্ষুব্ধ তিনি।

সেই চিকিৎসক বা হাসপাতালের নাম লেখেননি তলসিমা। তার ভাষ্য, চিকিৎসক শুরুতেই ‘হিপ রিপ্লেসমেন্ট’ চিকিৎসায় না গেলেও পারতেন।

“মাথায় ব্যথা পেয়ে এসেছিলাম চিকিৎসার জন্য, আমার মাথাটা কেটে নেওয়া হয়েছে। সার্জনদের যুক্তি হল, মাথা ফেলে দিলে মাথা ব্যথা করবে না।“


এর আগে রোববার ফেইসবুকে তসলিমার পোস্ট করা হাসপাতালের দুটি ছবি থেকে জানা যায়, তিনি অসুস্থ। তবে কী অসুখে তাকে হাসপাতালে যেতে হয়েছে, সেখানে তা স্পষ্ট ছিল না।

বুবধার তসলিমা জানালেন ‘হাসপাতাল বাসের’ কারণ। তিনি লিখেছেন, “হাসপাতালের বেডে আমার শুয়ে থাকার ছবি দেখে অনেকে ভেবেছে আমার বোধহয় হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়েছে। না, সেসব কিছুই হয়নি।

“সেদিন ওভারসাইজ পাজামা পরে হাঁটছিলাম ঘরে, পাজামা চপ্পলে আটকে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেলাম। অগত্যা যা করতে হয়, করেছি। হাঁটুতে ব্যথা হচ্ছিল, আইস্প্যাক দিয়েছি, ভলিনি স্প্রে করেছি।”

তসলিমা ভেবেছিলেন, হয়ত হাঁটুর লিগামেন্টে চোট লেগেছে। এক্সরে করার জন্য এরপর তিনি যান হাসপাতালে। কিন্তু এক্সরে আর সিটিস্ক্যান করে ডাক্তার জানালেন, পায়ের ফিমারে চিড় ধরেছে।