পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ে ‘নষ্ট দুধ’, হাসপাতালে ১৭ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৯ এএম, ৬ অক্টোবর ২০২৬ মঙ্গলবার
সংগৃহীত ছবি
পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা ফর্টিফাইড দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) উপজেলার টেপ্রীগঞ্জ কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা শিক্ষার্থীদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
অসুস্থ চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মনির হোসেন বলেন, ‘দুধ পান করার পরপরই তার তীব্র মাথাব্যথা ও পেটব্যথা শুরু হয়। একপর্যায়ে দাঁড়িয়ে থাকতে না পেরে মাটিতে পড়ে যায় সে। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।’
বিদ্যালয়ের শিক্ষক তসলিমা খাতুন বলেন, ‘দুধ বিতরণের সময় কয়েকটি প্যাকেটে ফুটো এবং দুধে দইয়ের মতো জমাট ভাব দেখতে পান তারা। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তা মনোয়ার হোসেনকে জানিয়ে ওই দুধ বিতরণ না করার অনুরোধ করা হয়।’
তবে শিক্ষকের অভিযোগ, সংশ্লিষ্ট ফিল্ড অফিসার মনোয়ার হোসেন তাদের কথা না শুনে নিজে দুধ পান করেন এবং শিক্ষার্থীদেরও তা পান করতে বলেন। এর কিছুক্ষণ পরই একে একে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়তে শুরু করে।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিমন দেবনাথ বলেন, ‘১৬ থেকে ১৭ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাদের ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিত সাহা। তিনি অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।
ইউএনও ইন্দ্রজিত সাহা বলেন, ‘অসুস্থ শিক্ষার্থীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। সরবরাহ করা দুধের নমুনা পরীক্ষার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হবে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্তে কারও গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
- পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি মুনিরা
- জামদানি ও ফুলের সাজে পূর্ণিমা, মুগ্ধতায় ভক্তরা
- বুয়েট-বিসিএসের পথ ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ে নায়লা শারাফ
- শত বছর পর মিলল নতুন প্রজাতির ক্ষুদ্র বন্য বিড়ালের সন্ধান
- ফক্স নিউজে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট
- ডাব খাওয়ার উপকারিতা জেনে নিন
- সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জন্মদিন আজ
- অঙ্কুশ ও নুসরাতকে পর্দায় একসঙ্গে দেখা যাচ্ছে না কেন?
- শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- অভিজ্ঞতা ছাড়াই ১৫০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ
- দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা
- পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ে ‘নষ্ট দুধ’, হাসপাতালে ১৭ শিক্ষার্থী
- যেসব জেলায় ৪ দিন বৃষ্টির আভাস
- জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ
- দুর্গাপূজায় এবার ৫ দিন ছুটি,২২ অক্টোবর ছুটির অনুমোদন
- মানিকগঞ্জে চোখ জুড়াবে যে ৫ দর্শনীয় স্থান
- অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে
- বুয়েট-বিসিএসের পথ ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ে নায়লা শারাফ
- ভেঙে গেল প্রীতম-শাহতাজের সংসার
- নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
- বরিশালে ৬৩৭ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
- বিশ্ব শিক্ষক দিবস আজ
- প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে নারী গ্রেপ্তার
- ভোরের কুয়াশায় নীলফামারীতে শীতের আগমনী বার্তা
- আজ পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস
- দুর্গাপূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত শপিংমল খোলা
- পান রপ্তানি নিয়ে ‘সুখবর’
- গাজরের জুস হার্টের জন্য উপকারী, কতটুকু পান করবেন
- পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ে ‘নষ্ট দুধ’, হাসপাতালে ১৭ শিক্ষার্থী
- দুর্গাপূজায় এবার ৫ দিন ছুটি,২২ অক্টোবর ছুটির অনুমোদন










