‘পদ্মভূষণ’-এ ভূষিত হলেন কূটনীতিক সৈয়দ মুয়াজ্জেম আলী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৩ এএম, ৯ নভেম্বর ২০২১ মঙ্গলবার
সংগৃহীত ছবি
বাংলাদেশের সাবেক হাইকমিশনার পেশাদার কূটনীতিক প্রয়াত সৈয়দ মুয়াজ্জেম আলীকে ভারত সরকার দেশটির তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’-এ ভূষিত করেছে।
বাংলাদেশ মিশন সূত্র সোমবার সন্ধ্যায় জানায়, প্রয়াত সৈয়দ মুয়াজ্জেম আলীর স্ত্রী তুহফা জামান আলী আজ ভারতের রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মুয়াজ্জেম আলী গত ৩০ ডিসেম্বর ঢাকায় ইন্তেকাল করেন। এর আগে তিনি ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দীর্ঘ ৫ বছর দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৭১ সালে নয়াদিল্লিতে পাকিস্তান দূতাবাসে কর্মরত অবস্থায় পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং স্বাধীন বাংলাদেশের প্রতি আনুগত্য ঘোষণা করেন। পরে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।
ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে প্রতিবছর তিনটি বিভাগে পদ্ম সম্মাননা দেওয়া হয়: পদ্মবিভূষণ (অসাধারণ ও বিশিষ্ট পরিষেবা), পদ্মভূষণ (উচ্চ-ক্রমের বিশিষ্ট পরিষেবা), এবং পদ্মশ্রী (বিশিষ্ট পরিষেবা)।
ভারতের রাষ্ট্রপতি এ বছর ১১৯টি পদ্ম সম্মাননা প্রদান করেছেন। তালিকায় সাতটি পদ্মবিভূষণ, ১০টি পদ্মভূষণ এবং ১০২টি পদ্মশ্রী সম্মাননা রয়েছে। সম্মাননা প্রাপ্তদের মধ্যে ২৯ জন নারী, ১৬ জন মরণোত্তর ও একজন ট্রান্সজেন্ডার রয়েছেন।
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











