পদ্মা সেতু উদ্বোধন, যারা আমন্ত্রণ পাচ্ছেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৭ এএম, ২১ জুন ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
সময় বাকি আর মাত্র ৩ দিন। এরপরই উদ্বোধন হবে স্বপ্নের পদ্মা সেতুর। ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সর্ববৃহৎ এই সেতুর উদ্বোধন করবেন।পরদিন ২৬ জুন সব ধরনের যান চলাচল করবে সেতু দিয়ে।
উদ্বোধনী অনুষ্ঠানের সর্বশেষ প্রস্তুতি নিচ্ছেন সেতু বিভাগের কর্মকর্তারা।
গতকাল সোমবার (২০ জুন) পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে গঠিত ১৮টি কমিটির প্রস্তুতির পর্যালোচনা সভা হয়েছে। সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন এতে সভাপতিত্ব করেন।
সেতু বিভাগ সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ২ হাজারের বেশি আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছে। মাওয়া প্রান্তে সুধীসমাবেশ এবং ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রায় সাড়ে তিন হাজার ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর মধ্যে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্টসহ অনেককে আমন্ত্রণ জানানো হবে। ৭৫টির মতো আমন্ত্রণ কার্ড দেওয়া হবে বিদেশি অতিথিদের। বিষয়টি দেখভাল করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাজনৈতিক দলগুলোর আমন্ত্রণপত্র তাদের দলীয় কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এর মধ্যে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিক, বিশেষজ্ঞ, নাগরিক সমাজের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিদেশি কূটনীতিকেরা থাকবেন।
উদ্বোধনের দিন সকাল ১০টায় মাওয়া প্রান্তে সুধীসমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি সেতুর ফলক উন্মোচন করবেন। পরে তিনি টোল দিয়ে গাড়িতে করে সেতু পাড়ি দিয়ে জাজিরা প্রান্তেও ফলক উন্মোচন করবেন। বিকেলে তিনি মাদারীপুরের শিবচরে জনসভায় বক্তব্য রাখবেন। শিবচরের জনসভায় ১০ লাখ লোক জমায়েতের পরিকল্পনা নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
- রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা











