পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৭৩ লাখ টাকা টোল আদায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৮ পিএম, ২১ এপ্রিল ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
ঈদযাত্রায় পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল অনুমতি দেয়ার পর গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত মোট ১২ হাজার ৪২টি মোটরসাইকেল পদ্মা সেতু পার হয়েছে। এর মধ্যে ঢাকা থেকে পদ্মা সেতু পাড়ি দিয়েছে আট হাজার ৮৭৩টি মোটরসাইকেল। আর জাজিরা প্রান্ত থেকে ঢাকায় ঢুকেছে তিন হাজার ১৬৯টি মোটরসাইকেল। এ ছাড়া এ সময়ের মধ্যে পদ্মা সেতু পার হয়েছে মোট ৩৪ হাজার ২৬৮টি যানবাহন। যা থেকে টোল আদায় হয়েছে তিন কোটি ৭৩ লাখ ৪৮ হাজার ৪০০ টাকা।
সেতু বিভাগের অতিরিক্ত প্রকৌশলী আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দ্বিতীয় দফা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয়ার পর মোট ১২ হাজার ৪২টি মোটরসাইকেল পারাপার করেছে। এতে টোল আদায় হয়েছে ১২ লাখ ৪ হাজার ২০০ টাকা। এ ছাড়া গত বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু পার হয়েছে ৩৪ হাজার ২৬৮টি যানবাহন। যা থেকে টোল আদায় হয়েছে তিন কোটি ৭৩ লাখ ৪৮ হাজার ৪০০ টাকা।
এদিকে শুক্রবার সকালের দিকে পদ্মা সেতু উত্তর টোল প্লাজায় ঈদে ঘরমুখো মোটরসাইকেলের চাপ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য সেতু উন্মুক্ত করে দেয়া হয়। ওই দিন রাতেই মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের মৃত্যু হলে ২৭ জুন ভোর থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সেতু বিভাগ। এর প্রায় দশ মাস পর প্রধানমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আবারও পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা








