ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২:৩২:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

পদ্মা সেতুর দুই পাড়ে থানা চালু হচ্ছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩১ পিএম, ১৯ জুন ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

পদ্মা সেতুর নিরাপত্তা এবং সংশ্লিষ্ট এলাকার মানুষের আইনি সহায়তার জন্য দুই পাড়ে দুটি থানা চালু হচ্ছে। এই দুই থানা ২১ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শনিবার (১৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।

জানা গেছে, প্রতিটি থানায় একজন সহকারী পুলিশ সুপারসহ ৪০ জন করে পুলিশ সদস্য থাকবেন। ২৫ জুন আনুষ্ঠানিকভাবে সেতু উদ্বোধনের পর ২৬ জুন থেকে সেতু দিয়ে দিনরাত ২৪ ঘণ্টা যানবাহন চলাচল করবে।

এ বিষয়ে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পদ্মা উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমঙ্গীর হোসাইন বলেন, ২১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি পদ্মা উত্তর থানার উদ্বোধনের পরই আমরা আমাদের দাপ্তরিক কার্যক্রম শুরু করব। সেতুর উদ্বোধনের পর সংশ্লিষ্ট থানা এলাকায় কোনো যাত্রী সমস্যার সম্মুখীন হলে তাৎক্ষণিকভাবে তাকে আইনি সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় সেবা দেওয়া হবে।