পদ্মাসেতুর ৪০তম স্প্যান বসেছে, আর বাকি ১টি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার
পদ্মাসেতুর ৪০তম স্প্যান বসেছে, আর বাকি ১টি
মাওয়া প্রান্তে পদ্মাসেতুর ১১ ও ১২ নম্বর পিয়ারের (খুঁটি) ওপর ৪০তম স্প্যান বসেছে আজ শুক্রবার। আর একটি স্প্যান বাকি। ৪১তম স্প্যান বসানোর মধ্য দিয়ে স্বপ্নের পদ্মাসেতু পুরোটাই দৃশ্যমান হবে।
আজ শুক্রবার সকাল ১০টা ৫৮ মিনিটে ১১ ও ১২ নম্বর খুঁটির ওপর বসানো হয়েছে ৪০তম ২-ই নম্বর স্প্যানটি। আর এর মধ্য দিয়ে সেতু দৃশ্যমান হলো ছয় কিলোমিটার। এরমধ্য দিয়ে নতুন মাইল ফলক রচিত হচ্ছে। সেতুর ৪২টি খুঁটির সবকটিই স্প্যান বহন করলো।
পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী (মূলসেতু) দেওয়ান মো. আব্দুর কাদের জানিয়েছেন, পদ্মাসেতুর ৪০তম স্প্যান বৃহস্পতিবার ১১ ও ১২ নম্বর খুঁটির কাছে পজিশনিং করা হয়, তাই শুক্রবার অল্প সময়ের মধ্যেই স্প্যানটি স্থাপন করা সম্ভব হলো।
এখন আর একটি স্প্যান বসানো বাকি। বিজয় দিবসের আগেই ১৫০ মিটার দীর্ঘ ৪১তম স্প্যান বসানোর মধ্য দিয়ে স্বপ্নের পদ্মাসেতু পুরোটাই দৃশ্যমান হবে। সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা মাত্র। শেষ (৪১তম) স্প্যানটি ১৫ ডিসেম্বরের মধ্যে ৪১তম স্প্যান ‘২এফ’ বসবে সেতুর ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর।
এ সেতুর ৪২টি খুঁটির ওপর বসানো হবে ৪১টি স্প্যান। এর মধ্যে বসে গেছে ৪০টি স্প্যান। জাজিরা প্রান্তে ২০টি স্প্যান বসানো হয়ে গেছে। আর মাওয়া প্রান্তে বসানো হয়েছে ১৯টি স্প্যান। একটি স্প্যান বসেছে মাওয়া ও জাজিরা প্রান্রে মাঝখানে। আর ১টি স্প্যান বসানো এখনও বাকি আছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী সিদ্ধান্তে নিজস্ব অর্থায়নে ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মাসেতু। এরপর একে একে বসানো হয় ৪০টি স্প্যান। ৪২টি পিলারে ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মাসেতু তৈরি হচ্ছে।
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











