পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দনের জবাবে যা বললেন মমতা ব্যানার্জি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০০ এএম, ৫ অক্টোবর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসনেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত যত্নের সঙ্গে লালন করবো। ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে চিন্তাচেতনা-মননে আমরা একে-অপরের অত্যন্ত আপন।
উপ-নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের অভিনন্দন বার্তার জবাবে সোমবার পাঠানো ফিরতি চিঠিতে তিনি একথা বলেন।
মমতা ব্যনার্জি বলেন- ‘বাংলাদেশ আমাদের অত্যন্ত কাছের, ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে চিন্তাচেতনা-মননে আমরা একে-অপরের অত্যন্ত আপন। এই সুসম্পর্ক আগামীদিনে আমরা খুবই যত্নের সঙ্গে লালন করবো।’
মুখ্যমন্ত্রী তার চিঠিতে আরও লিখেছেন- ‘আপনার শুভেচ্ছাবার্তা আমি পেয়েছি। আপনাকে ও আপনার পরিবারের সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। বাংলার মানুষ বরাবর আমাদের উপর আস্থা রেখেছেন, আবার রাখলেন। জনগণের এই ভরসা ও ভালোবাসাকে আমরা যোগ্য সম্মান দেবো, সুখে-দুঃখে সবসময় তাঁদের পাশে থাকব।’
চিঠিতে মমতা ব্যনার্জি পররাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের সুস্থ-সুন্দর জীবন কামনা করেন এবং শারদীয় দুর্গোৎসবের আগাম প্রীতি ও শুভেচ্ছা জানান।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- মমতা ব্যানার্জিকে লেখা অভিনন্দন বার্তায় পররাষ্ট্রমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করেছেন যে, পারস্পরিক মঙ্গল ও উন্নয়নের স্বার্থে, আগামী দিনগুলোতে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও পরিপূরক হবে।
ড. মোমেন বলেন, টানা তৃতীয় মেয়াদে ভবানীপুর নির্বাচনী এলাকায় বিপুল বিজয়, মমতা ব্যানার্জির নেতৃত্বের প্রতি পশ্চিমবঙ্গের জনগণের অব্যাহত আস্থা ও সুগভীর বিশ্বাসের প্রতিফলন। মমতা ব্যানার্জির যোগ্য নেতৃত্বে পশ্চিমবঙ্গের জনগণের সর্বাঙ্গীণ উন্নতি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য ও অব্যাহত সাফল্য কামনা করেন। একই সঙ্গে তাকে আসন্ন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










