ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১১:০৫:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

পরিবহনে যৌন হয়রানি হলে ওই গাড়ির রুট পারমিট বাতিল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:৪১ এএম, ১৪ জুলাই ২০১৮ শনিবার

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণপরিবহনে কোনও নারী যৌন হয়রানির শিকার হলে ওই গাড়ির রুট পারমিট বাতিল করা হবে।

 

বুধবার জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে চলা বৈঠকে প্রশ্নোত্তর পর্বে জাসদ দলীয় সংরক্ষিত আসনের সদস্য বেগম লুৎফা তাহেরের ৭১ বিধিতে উত্থাপিত নোটিশের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

 

তিনি বলেন, গণপরিবহনে যৌন হয়রানির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের পূর্বে চালকদের সর্তক করা হচ্ছে। যেসব গণপরিবহনে যৌন হয়রানি হচ্ছে, সেগুলো চিহ্নিত করে রেজিস্ট্রেশন ও রুট পারমিট বাতিলের ব্যবস্থা আছে। এখানে উল্লেখ করতে পারি এরকম অভিযোগের ভিত্তিতে ২০১৭ সালের ২৫ অক্টোবর ঢাকা মেট্রো গ-১৪-৩৯৬৩ নম্বর গাড়িটির রুট পারমিট বাতিল করা হয়েছে।

 


মন্ত্রী আরও বলেন, গণপরিবহনে নারী ও প্রতিবন্ধীদের নিরাপদে যাতায়াতের জন্য প্রতিটি বাসে ৯টি আসন সংরিক্ষত রয়েছে। তাছাড়া বেসরকারি বাসগুলোতে নারীদের জন্য ৯টি আসন থাকলেও বাস্তবে অনেক হ্যাসেলের মধ্য দিয়ে যেতে হয়। তবে এ ব্যাপারে মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করছি। সেখানে শাস্তিমূলক ব্যবস্থার কথাটি রয়েছে। ঢাকা মহানগরে ১০৫টি আর্টিকুলেটেড বাস চলাচল করবে এবং সেখানেও নারীদের জন্য আসন সংরক্ষিত থাকবে।

 

সেতুমন্ত্রী বলেন, নারীদের জন্য নিরাপদ যানবাহন ব্যবস্থা নিশ্চিত করতে বর্তমানে বিআরটিএ ১৫টি রুটে ১৮টি বাস চালিয়ে থাকে। অতি সম্প্রতি ঢাকা ও চট্টগ্রামের জন্য আরও দুইটি করে বাস চালু করা হয়েছে। সব মিলিয়ে নারীদের জন্য এখন ২২টি বাস চলছে। আসছে অক্টোবরে বিআরটিসি’র বহরে নতুন ১১শ’ গাড়ি যুক্ত হলে নারীদের জন্য বাসের সংখ্যা আরও বাড়ানো হবে। এ অক্টোবর মাসে ভারত থেকে গাড়িগুলো বিআরটিসি’র বহরে যুক্ত হচ্ছে। এ চালান যখন ঢাকায় আসবে তখন আমরা নারীদের জন্য আরও বাস সার্ভিসের ব্যবস্থা করবো। মহিলা বাস সার্ভিসগুলোর অধিকাংশ মহিলা কন্ট্রাকটার দ্বারা পরিচালিত হচ্ছে। তাছাড়া বিআরটিসিতে মহিলা চালক নিয়োগও প্রক্রিয়াধীন রয়েছে।

 

ওবায়দুল কাদের আরও বলেন, সম্প্রতি নারীদের জন্য বেসরকারি ব্যবস্থাপনাতেও বিশেষায়িত বাস চালু হয়েছে। দোলনচাঁপা নামের এই সেবায় শিগগিরই আরও আটটি বাস যুক্ত হবে। নারীদের জন্য নতুন এই বাস সার্ভিস সবার মন জয় করেছে। এই বাসের ড্রাইভার, কন্ট্রাক্টরও নারী। তাই এসব গাড়িতে উঠে নারীরা নিরাপদ বোধ করছেন।