পরিবেশ বাঁচাতে ফ্রান্সের ‘সবুজ কর’
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৩ পিএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
পরিবেশ বাঁচাতে নতুন কর চালুর সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। ফ্রান্স থেকে ছেড়ে যাওয়া বিমানের টিকিট কাটার সময় যাত্রীদের কাছ থেকে ‘সবুজ কর’ নেবে দেশটি। আগামী বছর থেকে এটি কার্যকর হবে। এই কর থেকে যে অর্থ আয় হবে তা পরিবেশবান্ধব পরিবহণ চালুতে ব্যয় করা হবে৷
পরিকল্পনা অনুযায়ী, ফ্রান্স ও ইউরোপের ভেতর চলা ফ্লাইটের ইকোনমি শ্রেণির একটি টিকিটের জন্য যাত্রীদের দেড় ইউরো সবুজ কর দিতে হবে৷ আর বিজনেস ক্লাসের যাত্রীদের দিতে হবে নয় ইউরো৷ ইউরোপের বাইরে চলাচলকারী ফ্লাইটের ইকোনমি শ্রেণির জন্য তিন ইউরো ও বিজনেস ক্লাসের জন্য সর্বোচ্চ ১৮ ইউরো কর আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে৷
এটি কার্যকর হলে বছরে ১৮০ মিলিয়ন ইউরো আয় হবে বলে আশা করছেন ফ্রান্সের পরিবহণমন্ত্রী এলিজাবেথ বর্ন৷ শুধু ফ্রান্স ছেড়ে যাওয়া ফ্লাইটের ক্ষেত্রে এই কর প্রযোজ্য হবে, ফ্রান্সে নামা ফ্লাইটের ক্ষেত্রে নয়৷
এয়ার ফ্রান্স সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে৷ তারা বলছে, এর ফলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে তারা৷ টিকিটে কর না বসিয়ে বরং নতুন পরিবেশবান্ধব বিমান ক্রয়ে বিনিয়োগ করা প্রয়োজন ছিল বলে উল্লেখ করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ৷
আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা বা আইএটিএ টিকিটে কর বসানোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে৷ এই ধরনের পদক্ষেপ ‘কার্যকরী’ কিনা, সে বিষয় সংশয় প্রকাশ করেছে সংস্থাটি৷ তারা বলছে, এমন কর বসিয়ে কার্বন ডাই-অক্সাইড নির্গমন কমানো গেছে বলে প্রমাণ দিতে পারেনি কোনো সরকার৷
গতবছর এপ্রিল মাসে সুইডেন বিমানের টিকিটে ৪০ ইউরো পর্যন্ত কর বসায়৷ সেদেশের স্কুল শিক্ষার্থী গ্রেটা থুনব্যার্গ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে একটি পরিচিত মুখ হয়ে উঠেছেন৷ তার কারণে সুইডেনে ‘ফ্লাইট শেমিং’ নামে একটি মুভমেন্ট শুরু হয়েছে৷ এর মাধ্যমে বিমানে চড়া যাত্রীদের লজ্জার অনুভূতি দেয়ার চেষ্টা করা হয়৷ কারণ সব পরিবহণ মাধ্যমের মধ্যে বিমানের কারণেই পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়৷
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











