ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ২২:০৭:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

পরিস্থিতি ভয়াবহ হলে লকডাউন :স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৬ পিএম, ১৫ জানুয়ারি ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনা আশঙ্কাজনকভাবে বেড়েই চলছে, সরকারের ১১ বিধিনিষেধ না মানলে দেশের পরিস্থিতি হবে ভয়াবহ। তখন বাধ্য হয়ে লকডাউনে যেতে হবে। তবে লকডাউন দিলে দেশের ক্ষতি। আমরা সেদিকে যেতে চাইনা, চাই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুক।

বলেছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সিটি স্ক্যান মেশিন ও ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

মন্ত্রী বলেন, করোনা খুবই ঊর্ধ্বমুখী। গতকাল প্রায় ৪ হাজার ৪শ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর শতকরা হার ১৩ ছাড়িয়ে গেছে। প্রতিদিন এক থেকে তিন শতাংশ হারে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। আর এই হারে বাড়াটা খুবই আশঙ্কাজনক। বর্তমানে প্রায় ১% লোকের আইসিউ প্রয়োজন হচ্ছে, আর এই হারে রোগীর সংখ্যা রাড়তে থাকলে হাসপাতালে জায়গা হবে না। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক আরশ্বাদ উল্লাহ।