পরীর সঙ্গে মারামারি নিয়ে মুখ খুললেন রাজ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৯ এএম, ২২ আগস্ট ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ঢালিউডের আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। সব মান-অভিমান ভুলে প্রায় তিন মাস পর আবারও এক হয়েছিলেন তারা। শুক্রবার সন্ধ্যায় জ্বর নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া যায় পরীমণির। একইদিনে ফেসবুকের বিভিন্ন গ্রুপে শরীফুল রাজের রক্তাক্ত মাথার একটি ছবি দেখতে পাওয়া যায়। রক্তাক্ত মাথার ছবি ঘিরে তৈরি হয় রহস্য।
শোনা যায়, শনিবার মধ্য রাতে রাজধানীর নিকেতনে এক নির্মাতার অফিসে মারামারি হয় রাজ-পরীমণির। পরীমণিকে চিকিৎসা দেওয়া রাজধানীর বেসরকারি হাসপাতাল এভারকেয়ার তাকে নিয়ে দিয়েছে নতুন তথ্য। হাসপাতালের একাধিক সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে, হাতে কাটা নিয়ে হাসপাতালে আসেন পরীমণি। সেলাই না লাগলেও ক্ষতস্থানে ড্রেসিং করাতে হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে পরীমণি বসুন্ধরায় তার নিজ বাসায় চলে যান। অন্যদিকে একইদিনে শরীফুল রাজ দুর্ঘটনার শিকার হয়ে মাথায় আঘাত পান। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাকে। সেখানে মাথায় চারটি সেলাই নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে নিজের বাসায় ফিরে যান রাজ।
এ বিষয়ে গুঞ্জনই ছড়িয়ে পড়ে সব জায়গায়। পরীমণি-রাজের মধ্যে ঝগড়া হয়েছে, সেখান থেকেই মাথায় আঘাত পেয়েছেন রাজ এমনটাও দাবি করা হয়। তবে এ বিষয়ে এই তারকা দম্পতির কেউই মুখ খুলতে চাননি। এবার বিষয়টি নিয়ে একটি গণমাধ্যমের কাছে সেদিনের ঘটনার বিস্তারিত জানিয়েছেন শরিফুল রাজ। তিনি জানান, গাড়ি দুর্ঘটনার কারণে মাথায় আঘাত পেয়েছেন তিনি। পরীমণির সঙ্গে কোনো ঝামেলা হয়নি।
রাজ বলেন, ঘটনার দিন তেজগাঁও এলাকা দিয়ে আমি গাড়িতে করে যাচ্ছিলাম। তখনই দুর্ঘটনা ঘটে। সামনে দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে লেগে যায় আমার গাড়ি। এসময় গাড়ির গ্লাস এসে মাথায় লাগে। এতেই জখমের সৃষ্টি হয়। পরীর সঙ্গে কোনো ঝামেলা বা কিছু হয়নি জানিয়ে এই অভিনেতা বলেন, ‘আমাদের মধ্যে কোনো দাম্পত্য কলহ থেকে আঘাতপ্রাপ্তির ঘটনা ঘটেনি। কিছু অতিউৎসাহী মানুষ এসব গল্প ছড়াচ্ছে।
এর আগে, বুধবার (১৬ আগস্ট) রাতে গান বাংলার অফিসে একসঙ্গে ছেলে রাজ্যর প্রথম জন্মবার্ষিকীর কেক কাটেন রাজ-পরী। এ সময় তাদের সঙ্গে ছিলেন গান বাংলার দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী। এমন একটি ভিডিও ও বেশ কয়েকটি ছবি বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ৯টার দিকে তাপসের ফেসবুক ভেরিফায়েড পেজে প্রকাশিত হয়। ক্যাপশনে তিনি লিখেছেন, সম্প্রতি ফেসবুকের বিভিন্ন গ্রুপে শরীফুল রাজের রক্তাক্ত মাথার একটি ছবি ছড়িয়ে পড়ে। খবর চাউর হয়—শুক্রবার রাতে গুরুতর জখম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা রাজ। তবে কীভাবে ঘটল এমন দুর্ঘটনা—তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ








