পর্যটকদের নজর কাড়ছে বান্দরবানের ‘গোল্ডেন টেম্পল’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৯ পিএম, ১৯ আগস্ট ২০২২ শুক্রবার
ছবি: সংগৃহীত
পর্যটকদের নজর কাড়ছে বান্দরবান শহরের নিমার্ণাধীন ৫৭ ফুট দীর্ঘ গৌতম বুদ্ধের ‘গোল্ডেন টেম্পল’। জেলা শহরের কানাপাড়া এলাকায় বিশাল এ বুদ্ধ মূর্তিকে ঘিরে নির্মিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনালয়। দৃষ্টিনন্দন এই গোল্ডেন টেম্পলটি একদিকে যেমন বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থ স্থান, অন্যদিকে পর্যটকদের জন্য হবে দর্শনীয় স্থান।
জানা গেছে, শহর থেকে চার কিলোমিটার দূরে বান্দরবান-কেরানিহাট সড়কের কানাপাড়া এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনালয় বুদ্ধ গোল্ডেন টেম্পল নির্মাণ করা হচ্ছে। টেম্পলটির প্রধান আকর্ষণ দণ্ডায়মান ৫৭ ফুট দীর্ঘ বুদ্ধ মূর্তি। পাহাড়ের চূড়ায় নির্মিত বিশাল এ বুদ্ধ মূর্তির সৌন্দর্য ইতোমধ্যে নজর কেড়েছে ভ্রমণ পিপাসুদের। প্রাকৃতিক পরিবেশে নান্দনিক স্থাপত্য শৈলীতে নির্মিত গোল্ডেন টেম্পলটিতে ফুটে উঠেছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য।
গোল্ডেন টেম্পল সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্পূর্ণ বিদেশি ডিজাইনে দৃষ্টিনন্দন এ বুদ্ধ মূর্তি ও টেম্পলটির নির্মাণশৈলী ফুটিয়ে তুলতে কাজ করছেন দেশি-বিদেশি কারিগররা। দৃষ্টিনন্দন টেম্পলটির কাজ এখনো চলছে। কাজ সমাপ্ত হলে দেশের বিভিন্ন অঞ্চলের বৌদ্ধ ধর্মানুসারীদের জন্য এটি হবে তীর্থ স্থান এবং পর্যটকদের জন্য হবে দর্শনীয় স্থান। শুধু তাই নয়, টেম্পলটি চালু হলে জীবনযাত্রার মানোন্নয়ন ও অর্থনৈতিকভাবে লাভবান হবেন স্থানীয় ব্যবসায়ীরা।
গোল্ডেন টেম্পলে ঘুরতে আসা দর্শনার্থী এবং মেঘলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার প্রশিক্ষক মো. মহিউদ্দিন বলেন, গোল্ডেন টেম্পলটি দেখার জন্য দূর-দূরান্ত থেকে আসা প্রচুর পর্যটককে ভিড় করতে দেখা গেছে। নবনির্মিত এই গোল্ডেন টেম্পলটি আমাদেরও অনেক ভালো লাগে।
গোল্ডেন টেম্পলের ডিজাইনার হ্লা মং মারমা জানান, ইতোমধ্যে নবনির্মিত গোল্ডেন টেম্পলটির ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। খুব শিগগিরই খুলে দেওয়া হবে পূজারি ও দর্শনার্থীদের জন্য।
গোল্ডেন টেম্পল নির্মাণের উদ্যোক্তা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং জানান, পূজারিদের জন্য তীর্থস্থান ও পর্যটকদের জন্য দর্শনীয় স্থানের কথা চিন্তা করে গোল্ডেন টেম্পলটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তার দেওয়া দুই একর জায়গার ওপর বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনালয় এবং টেম্পলটি নির্মাণ করা হচ্ছে।
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

