পর্যটকে মুখরিত সৌন্দর্য্যের লীলাভূমি সেন্টমার্টিন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৬ পিএম, ৬ নভেম্বর ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
বৈরি আবহাওয়ার কারণে প্রবালদ্বীপ সেন্টমার্টিন দ্বীর্ঘদিন বন্ধ থাকার পর এ মাস থেকে মুখরিত হয়ে উঠেছে দ্বীপের বিভিন্ন দর্শনীয় পর্যটন কেন্দ্র।
টেকনাফ সেন্টমার্টিন নৌ রুটে পহেলা নভেম্বর পর্যটক বাহী জাহাজ চলাচলের অনুমতি পাওয়ায় পর্যটক ব্যাবসায়ী ও দ্বীপবাসী অত্যন্ত আনন্দিত।তবে জরাজীর্ণ জেটিতে ঝুকি নিয়ে উঠানামা করতে দেখা গেছে পর্যটকদের।
জানা যায়, ১ লা নভেম্বর শুক্রবার সকাল ৯ টা ৩০ মিনিটে দমদমিয়া ঘাট থেকে অফ বেঙ্গল ট্যুরিজম পরিচালনায় এমবি ফারহান ক্রুজে ৩৮০ জন, কুতুবদিয়া থেকে চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রির পরিচালনায় দী আটলান্টিকে ৩৫০ জন, কেয়ারী ট্যুরস এন্ড ট্রাভেলস পরিচলনায় কেয়ারী ক্রজ এন্ড ডাইনে ৩১০ জন সেন্টমার্টিনে যায় এবং নির্দিষ্ট সময় বিকাল ৩ টায় পযটক নিয়ে ৩ টি পর্যটকবাহী জাহাজই সেন্টমার্টিন ত্যাগ করেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আলহাজ্ব নুর আহমদ বলেন, সেন্টমার্টিনে হাজারের বেশি পর্যটকের আগমন হয়েছে। জেটির জরাজীর্ন অবস্থা উপরের মহলকে বলা হয়েছে। নতুন জেটি নির্মাণ না হওয়া পর্যন্ত আমি মনে করি প্রচুর পরিমান টায়ার বেধে দিলে এবং নারিকেল গাছসহ নিম্নমান কাঠ ব্যবহার না করে ভাল কাঠ দিয়ে জেটিতে শীঘ্রই সংস্কার দরকার। পর্যটকদের সুবিধার জন্য যা প্রয়োজন সব কিছু করা হবে।
কক্সবাজারের ট্যুর অপারেটর সমুদ্র বিলাসের গাইড মাহফুজ বলেন, আমি ২৫ জন পর্যটক নিয়ে সেন্টমার্টিনে চুক্তি ভিত্তিক ঘুরাতে নিয়ে আসি।আমার সহ পাঠি মোহাম্মদ আলম, ফারুক সহ ১৫ জন ট্যুর অপারেটর পর্যটকের গ্রুপ নিয়ে সেন্টমার্টিনে সফর করি।
এমভি ফারহান ক্রজ জাহাজের মাষ্টার মোর্শদ আবু বক্কর বলেন, ৩৮২ জন যাত্রী নিয়ে সেন্টমাটিন দ্বীপে আগমন করি। তবে দ্বীপের জেটিতে ভাঙ্গনে যাত্রী উঠানামায় আমরা শংকিত। জাহাজ ভিড়তে সময়ের প্রয়োজন হয়। নষ্ট হচ্ছে জাহাজ ও জেটি। জেটিতে সংস্কার অপরিহার্য্য।
সেন্টমার্টিন পশ্চিম পাড়ায় অবস্থিত রেষ্টুরেন্ট হোটেল আসমার পরিচালক আবুবকর ছিদ্দিক বলেন, পর্যটকবাহী জাহাজ আসায় আমরা খুশি। প্রথম দিনে ১৫ হাজার টাকা বিক্রি করি। আরো আগে জাহাজ চললে আমরাই বেশি উপকৃত হতাম।
সেন্টমার্টিন হোটেল মালিক সাধারণ সম্পাদক এম এ রহিম জিহাদী বলেন, পর্যটককে আমরা স্বাগতম জানাই। তবে দ্বীপে রাত যাপন করার পর্যটক কম। তেমন বুকিং নেই। আশা করি পরবর্তী ছুটির দিনে পর্যটকের ঢল নামবে।
প্রসঙ্গত, এর আগে জাহাজ চলাচলের অনুমতি পাওয়ার পরের দিন এত ভ্রমন পিপাসু পর্যটক সেন্টমার্টিনে দেখা মিলেনি। কিন্তু চলতি বছর অনুমতির পাওয়ার পরই হাজার পর্যটকের দেখা মিলে সেন্টমার্টিনে। তাই দ্বীপ বাসী ও বিভিন্ন ট্যুর অপারেটর গুলো আনন্দিত। পর্যটক আসায় দেখা মিলায় স্বস্তির নিশ্বাঃস ফেলেছে ব্যাবসায়ীরা।
দ্বীর্ঘদিন পর পর্যটকদের সাক্ষাত পাওয়ায় আনন্দিত এলাকাবাসীও এবং সরগরম হয়ে উঠেছে হোটেল-মোটেল, রেস্তুরা, চা দোকান সহ দ্বীপের দর্শনীয় স্থানগুলো।
-জেডসি
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি

