পশ্চিমবঙ্গে আবারও সরকার গঠনের পথে মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৬ এএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা চলেছে। প্রাথমিক ফল অনুযায়ী, দেশজুড়ে বড় ব্যবধানে এগিয়ে আছে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। তবে পশ্চিমবঙ্গের মসনদ বরাবরের মতো দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস। ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টায় লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। প্রাথমিক ফলে দেখা গেছে, ১৯৩ আসনে এগিয়ে আছে নরেন্দ্র মোদির এনডিএ জোট। আর কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট ৬৯ আসনে এগিয়ে আছে।
তবে এনডিটিভির খবরে বলা হয়েছে, বিজেপি জোট ৩২৮ আসনে জয়ী হয়ে ইতিমধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে। আর কংগ্রেস জোট ১০৮ আসন পেতে যাচ্ছে।
দেশের রাজত্ব ফের মোদির হাতে থাকলেও পশ্চিমবঙ্গ হাতছাড়াই থেকে যাচ্ছে। তথ্যামতে, পশ্চিমবঙ্গে ২৩ আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। আর ৮ আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে বিজেপি।
তবে এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকাসহ একাধিক গণমাধ্যমের সূত্র অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট ৪২ আসনের মধ্যে ৩১টির ফল পাওয়া গেছে। এতে তৃণমূল পেয়েছে ১৮টি, বিজেপি ১২টি এবং কংগ্রেস পেয়েছে ১টি আসন।
এর আগের দুটি নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে সরকার গঠন করে।
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে মমতা পান ৩৪টি আসন। কংগ্রেস তাদের থলিতে ভরে চারটি আসন। আর বামফ্রন্ট এবং বিজেপি পায় দুটি করে আসন। এবার নির্বাচনের আগেই মমতা লক্ষ্য নেন ৪২টি আসনই জেতার।
১১ এপ্রিল শুরু হয়ে গত রোববার শেষ হয় ভারতে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার সাত ধাপের নির্বাচনের ভোটগ্রহণ।
৮৩ কোটির বেশি ভোটারের জন্য ৫৪২ আসনের ৯ লাখ কেন্দ্রে মোট সাত পর্বে চলে এই ভোটগ্রহণ। কোনো দলকে সরকার গঠন করতে হলে পেতে হবে ৫৪৩ আসনের মধ্যে ২৭২টি আসন।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











