পশ্চিমবঙ্গে বিধানসভা: নন্দীগ্রাম আসন থেকে নিজেই লড়বেন মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৯ পিএম, ৩ মার্চ ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে নিজের মনোনয়নপত্র জমা দেবেন তৃণমূল প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর আগে গত ১৮ জানুয়ারি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তেখালি মাঠের জনসভায় মমতা জানান, এবার সেখান থেকে ভোটে লড়বেন তিনি।
তৃণমূল সূত্রে জানা গেছে, বুধবার (৩ মার্চ) প্রথম তিন দফার ভোটের জন্য দলের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গে আট দফায় ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে দ্বিতীয় দফায় ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট হবে।সেই তালিকায় নন্দীগ্রামের প্রার্থী হিসেবে থাকবেন মমতা ব্যানার্জি। আগামী ১১ মার্চ তৃণমূলনেত্রী তমলুকের মহকুমাশাসকের দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন।
গত বিধানসভা নির্বাচনে ওই নন্দীগ্রাম থেকে বিধায়ক হিসেবে জিতে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিছুদিন আগে তিনি মন্ত্রীত্ব এবং বিধায়ক পদ ছেড়ে বিজেপিতে যোগ দেন।
নন্দীগ্রামের যুদ্ধ ‘সহজ’ হবে না বলেও মনে করছেন অনেকে। তাদের মতে, মমতার মতো হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে বিজেপি হয়তো কৌশলগতভাবেই শুভেন্দু অধিকারীকে প্রার্থী করতে পারে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










