পশ্চিমবঙ্গে স্কুল-কলেজ বন্ধসহ কঠোর বিধিনিষেধ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৭ পিএম, ২ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
করোনাভাইরাস মোকাবিলায় নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। বিধিনিষেধ অনুযায়ী, আগামীকাল সোমবার থেকে রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। বিধিনিষেধ চলাকালে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি পণ্যবাহী যান ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না। সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রম চলবে ৫০ শতাংশ কর্মী নিয়ে।
একইসঙ্গে স্পা, বার রাত ১০টার পর বন্ধ থাকবে। সুইমিং পুল, জিম, বিউটিপার্লার, সেলুন, বিনোদন পার্ক, চিড়িয়াখানা ও দর্শনীয় স্থানসমূহও নিষেধাজ্ঞার আওতায় থাকবে। শ্মশানে মরদেহের শেষকৃত্যে ২০ জনের বেশি ভিড় করা যাবে না। আগামীকাল থেকে যুক্তরাজ্যের কোনো বিমান কলকাতা শহরে অবতরণ করতে পারবে না।
রোববার (২ জানুয়ারি) সচিবালয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দিবেদ বিধিনিষেধ সংক্রান্ত এক ঘোষণায় এসব তথ্য তুলে ধরেন।
সেখানে জানানো হয়, রাত ১০টার পর সিনেমা হল বন্ধ থাকবে, বিয়েসহ যে কোনো সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি মানুষ উপস্থিত থাকতে পারবে না, বিদেশ থেকে আসা যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে, কোনো রাজনৈতিক বা ধর্মীয় সভায় ২০০ জনের বেশি জমায়েত করা যাবে না।
বিধিনিষেধ আরোপ করা হয়েছে রাজ্যের লোকাল ট্রেনের ক্ষেত্রেও। আগামীকাল থেকে রাতে বন্ধ থাকবে লোকাল ট্রেন। বলা হয়েছে ৫০ শতাংশ যাত্রী নিয়ে দিনে চলবে লোকাল ট্রেন। তবে চালু থাকবে দূরপাল্লার ট্রেন। রোববার (২ জানুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ ব্যাপকভাবে বেড়েছে। রাজ্যে দৈনিক সংক্রমণের হার এরইমধ্যে ১২ শতাংশ ছাড়িয়েছে। শুধু কলকাতায়ই দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দুই হাজার। একইসঙ্গে পাল্লা দিয়ে অস্বাভাবিক হারে সংক্রমণ বাড়ছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
গতকাল শনিবার (১ জানুয়ারি) রাজধানী দিল্লিতে দৈনিক সংক্রমণ ৫০ শতাংশ বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে জানা গেছে, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দিল্লিতে ২ হাজার ৭১৬ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩ দশমিক ৬৪ শতাংশ। একই সময়ে দিল্লিতে মারা গেছেন একজন।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান









