ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ২৩:৩২:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

পশ্চিমবঙ্গের বহুতল রেস্তোরাঁয় আগুন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৮ পিএম, ৩১ মার্চ ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের পশ্চিমবঙ্গে শেক্সপিয়র সরণির বহুতল ভবনের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার স্থানীয় সময় সকাল ৭ টায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে চারিদিক। কালো ধোঁয়ায় গোটা এলাকায় অন্ধকার হয়ে পড়েছে।

দমকল কর্মীরা বহুতলের কাচ ভেঙে ধোঁয়া বের করার কাজ করেছেন। আগুন আংশিক নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দমকল বাহিনী। প্রাথমিকভাবে হতাহত এবং ক্ষয়ক্ষতির বিষয়টি জানা যায়নি।

খবরে আরো বরা হয়, রেস্তোরাঁর কর্মীরাই প্রথমে আগুন দেখতে পান। নিরাপত্তারক্ষীদের খবর দেয়া হয়। পরে শেক্সপিয়র সরণি থানার পুলিশও ঘটনাস্থলে হাজির হয়। ভবনটিতে কাপড়ের দোকান ও বেশ কয়েকটি রেস্তোরাঁ রয়েছে বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

-জেডসি

 

এই বিভাগের জনপ্রিয়