ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ২৩:৩৮:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

পহেলা বৈশাখের সব অনুষ্ঠান স্থগিত

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৩ পিএম, ১ এপ্রিল ২০২০ বুধবার

পহেলা বৈশাখের সব অনুষ্ঠান স্থগিত

পহেলা বৈশাখের সব অনুষ্ঠান স্থগিত

করোনাভাইরাসের ঝুঁকির কারণে জনসমাগম এড়াতে বাংলা নববর্ষের সকল অনুষ্ঠান স্থগিত রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, ‘করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে জনসমাগম এড়ানোর লক্ষ্যে আসন্ন ১ বৈশাখ ১৪২৭ তারিখ বা এ সময়ে সকল ধরনের অনুষ্ঠান/কার্যক্রম (তিন পার্বত্য জেলার বৈসাবিসহ) স্থগিত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হল।’

চিঠিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, সিনিয়র সচিব, সচিব, সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব বরাবর পাঠানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নববর্ষের অনুষ্ঠান না করার অনুরোধ জানান।

তিনি বলেন, ‘এবার পহেলা বৈশাখের প্রোগ্রাম হবে না। পরিস্থিতির কারণে আমাদের বড় বড় জমায়েত এড়িয়ে চলতে হবে।’

এ ছাড়া করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এই ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।