পাক-ভারতে আলোচনার আহ্বান মালালার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ভারত ও পাকিস্তানের চলমান ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে প্রতিবেশী দুই দেশের নেতাদের সংলাপে বসার আহ্বান জানিয়েছেন মালালা ইউসুফজাই।
বুধবার মাইক্রোব্লগিং সাইট টুইটারে ‘সে নো টু ওয়্যার’ হ্যাশট্যাগ ব্যবহার করে এক পোস্ট করেন শান্তিতে নোবেল বিজয়ী এই কিশোরী।
টুইটে পাকিস্তানি কিশোরী মালালা লিখেছেন, ‘আমি এই কঠিন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ইমরান খান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি সত্যিকার নেতৃত্ব প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। আপনারা বসুন, হাত মেলান এবং সংলাপের মাধ্যমে বর্তমান সংঘাত ও দীর্ঘদিনের কাশ্মীর সংকটের সমাধান করুন।’
মালালা আরও লিখেছেন, ‘যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে অবগত সবাই একমত যে, প্রতিশোধ কখনই সঠিক পথ নয়-একবার শুরু হলে তা শেষ হতে চায় না। চলমান যুদ্ধগুলোর কারণে আজকে লাখ লাখ মানুষ ভুগছে-আমাদের আরেকটি যুদ্ধের দরকার নেই। এখন দুর্দশাগ্রস্ত মানুষগুলোকেও সামলাতে পারে না আমাদের বিশ্ব।’
তিনি লিখেছেন, ‘দুই দেশের নাগরিকরাই জানেন যে, সন্ত্রাসবাদ, দারিদ্র্য, অশিক্ষা ও স্বাস্থ্য সেবা সংকটই আসল শত্রু-তারা একে অপরের শত্রু নয়।’
পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা বৃদ্ধিতে তিনি শঙ্কিত এবং সীমান্তের উভয় পারের বাসিন্দাদের নিয়েই তার উদ্বেগ রয়েছে বলে লিখেছেন মালালা।
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা জেলায় দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের গাড়িবহরে আত্মঘাতী হামলা চালায় পাকিস্তানভিত্তিক জঙ্গি গ্রুপ জইশ-ই-মোহাম্মদ। এ ঘটনায় বাহিনীর অন্তত ৪৪ জওয়ান নিহত হন। ভারত এ হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে বলে দাবি করে আসছে। উঠেছিল পাকিস্তানকে জবাব দেওয়ার দাবিও।
এরই পরিপ্রেক্ষিতে গত ২৬ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৩টার দিকে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে জঙ্গিঘাঁটিতে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী। হামলায় ৩০০ জঙ্গি নিহত হয় বলে দাবি করছে দেশটি।
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











