পাকিস্তানকে হারিয়ে যা বললেন রুমানা-সালমা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৮ এএম, ২২ নভেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
মাহমুদউল্লাহ বাহিনী না পারলেও ঠিকই পারলেন সালমা-জ্যোতিরা।
শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ‘বিশ্বকাপ মিশন’ শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২০১ রান করে পাকিস্তান। টার্গেট তাড়া করতে নেমে ২ বল হাতে রেখেই ৩ উইকেটের অবিশ্বাস্য জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।
এ জয়ের অন্যতম নায়িকা অলরাউন্ডার রুমানা আহমেদ। বল হাতে এক উইকেট ছাড়াও ব্যাট হাতে ৫০ রানের মহাগুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছেন। ম্যাচসেরার পুরস্কারও এসেছে তার হাতে।
পুরস্কার নিতে এসে জয়ের প্রতিক্রিয়ায় রুমানা জানালেন, পাকিস্তানকে হারানোয় অনুভূতি দ্বিগুণ।
এছাড়া বিসিবির পাঠানো ভিডিওবার্তায় রুমানা ছাড়াও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সালমা-জ্যোতিরাও।
রোমানা বলেছেন, ‘আসলে জয়ের অনুভূতি সবসময়ই অসাধারণ। তবে পাকিস্তানকে হারানোয় দ্বিগুণ অনুভূতি আমাদের। আমরা অনেকদিন থেকে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। এটা আমাদের বাছাইপর্বের প্রথম ম্যাচ। আবার খেলছি পাকিস্তানের সঙ্গে। কাজেই জেতার অনুভূতি আমাদের আরও দ্বিগুণ। সত্যি কথা বলতে আমরা পাকিস্তানের সঙ্গে সব সময় অন্যরকম খেলার চেষ্টা করি। আর ওদের সঙ্গে শেষ তিনটা ম্যাচের দুটিতেই আমাদের জয় ছিল। কাজেই এই জয় আমাদের প্রাপ্য।’
নিজের অনুভূতি জানিয়ে সালমা বলেন, ‘আমার বিশ্বাস ছিল, আমরা জিতব। আমার পরিকল্পনা ছিল যে, যখনই ব্যাটিং আসুক না কেন, আমার দলকে কিছু দিতে চাই। সেটা দিতে পেরে অনেক আনন্দিত আমি। রুমানার সঙ্গে আমার জুটিটা অনেক ভালো হয়েছে। আমি যখন গিয়েছিলাম, স্ট্রাইক রোটেট করে খেলেছি এবং রোমানাকে স্ট্রাইক দেওয়ার চেষ্টা করেছি কারণ ও সেট ছিল। আমিও বাউন্ডারি মারার চেষ্টা করেছি কারণ রানটা অনেক বেশি ছিল, ১৮ বলে ৪০ রানের মতো লাগতো। সেটা কাভার করতে আমাদের দুজনকেই হিট করে খেলতে হয়েছে। শেষ পর্যন্ত জিততে পেরেছি, খুবই ভালো লাগছে।’
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











