পাকিস্তানি নারীকে তথ্য দেয়ায় ২ ভারতীয় সেনা গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৯ পিএম, ৭ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
পাকিস্তানের এক নারীকে ভারতের নিরাপত্তাবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য দেয়ার অভিযোগে দুই ভারতীয় সেনাকে গ্রেফতার করা হয়েছে। খবর ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের।
বুধবার সকালে রাজস্থানের যোধপুর স্টেশন থেকে তাদেরকে গ্রেফতার করে সিবিআই ও কেন্দ্রীয় গোয়েন্দাদের যৌথ টিম। তারা হলেন- রবি বর্মা ও বিচিত্র ভোরা।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তানকে তথ্য পাচার করার নির্দিষ্ট অভিযোগ ছিল পোখরানে কর্মরত এই দুই সেনার বিরুদ্ধে। প্রথমে আটক এবং পরে গ্রেফতার করা হয়।
জানা গেছে, পোখরান থেকে বাড়ি ফেরার পথে তাদের আটক করা হয়। যোধপুর থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে জয়পুরে।
আরও জানা গেছে, এই সুন্দরী পাকিস্তানি নারীর রূপে পাগল হয়ে তার কথামতো তাকে নিয়মিত নিরাপত্তা বাহিনীর তথ্য তুলে দিতেন রবি বর্মা ও বিচিত্র ভোরা।
সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, গোপন সূত্রে খবর পেয়ে অনেকদিন ধরে তাদের ওপর নজরদারি চলছিল। শেষমেশ কিছুটা নিশ্চিত হয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গণমাধ্যমটিতে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনটিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নারীর সঙ্গে যোগাযোগ হয় এই দুই সেনার। ভিডিও কলের সাহায্যে তাদের মধ্যে যোগাযোগ হতো।
আরও বলা হয়, এ পর্যন্ত কী কী তথ্য পাচার করা হয়েছে, কবে থেকে যোগাযোগ, আর কে কে এর সঙ্গে জড়িত তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে ভারতীয় গোয়েন্দারা।
-জেডসি
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ











