পাকিস্তানে সংখ্যালঘুদের ওপর হামলা; নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৮ পিএম, ১২ এপ্রিল ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ২৪ জন। শুক্রবার সকালে দেশটির কোয়েটা শহরের হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই বোমার বিস্ফোরণ ঘটানো হয়। যদিও কোন পক্ষ কিংবা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
স্থানীয় ডিআইজি আবদুল রাজ্জাক চিমা পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজের কাছে হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেন। তিনি জানান, সংখ্যালঘু একটি সম্প্রদায়কে লক্ষ্যবস্তু বানিয়ে এই হামলায় চালানো হয়। স্থানীয় সবজির বাজার এই বিস্ফোরণ ঘটে। এটা টাইম বোমা নাকি রিমোর্ট নিয়ন্ত্রিত বোমা তা নির্ণয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
ডন নিউজের খবরে বলা হয়, নিহতদের মধ্যে আটজনই সংখ্যালঘু হাজার সম্প্রদায়ের মানুষ। এসময় এক সেনা সদস্যও নিহত হন। এছাড়াও নিহতদের মধ্যে রয়েছেন স্থানীয় ব্যবসায়ী, সবজির দোকানদার, কর্মজীবী লোকজন। গুরুতর আহতদের মধ্যে চার সেনাও রয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয়দের বোলান হাসপাতালে উন্নত চিকিৎসা দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান ডিআইজি চিমা।
নৃশংস এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী জাম কামাল খান বলেন, যারা এই সন্ত্রাসী চলিয়েছে তারা মানবতার শত্রু। এছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও এই হামলায় নিন্দা জানিয়েছেন। হামলার বিষয়ে দ্রুত তদন্ত রিপোর্ট জমা দিতে বলেছেন তিনি।
কোয়েটার হাজারা সম্প্রদায়ের মানুষ অতীতেও এই ধরনের হামলার শিকার হয়েছে। মূলত এই এলাকার দোকানদাররা সবজি এবং ফলমূল মজুদ করেন। এবং পরে সেসব নিজেদের দোকানেই বিক্রি করেন। এই অবস্থায় তাদের ওপর হামলার হুমকি ছিলো আগে থেকেই। তারা ব্যবসায়িক নিরাপত্তাও চেয়ে আসছিলেন।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











