পাকিস্তানের গণমাধ্যমে নতুন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪২ পিএম, ১১ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
পাকিস্তানে যেসব রাজনীতিকের বিচার চলছে কিম্বা সাজা হয়েছে, সংবাদ মাধ্যমে তাদের সাক্ষাৎকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।
মঙ্গলবার কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়াম নওয়াজের সংবাদ সম্মেলন সরাসরি প্রচার করার কারণে তিনটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছিল সরকার।
মরিয়ম নওয়াজ এখন বিরোধী দল মুসলিম লীগের নেতা। দুর্নীতির অভিযোগে গত বছর তার সাজা হয়েছিল।
সাজাপ্রাপ্ত বা বিচারাধীন রাজনীতিকদের সাক্ষাৎকার প্রচারের ওপর এই নিষেধাজ্ঞাকে পাকিস্তানে বিরোধী দলকে দমন এবং স্বাধীন গণমাধ্যমের কন্ঠরোধের চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) পাকিস্তান সরকারের নিন্দা করে বলেছে, তিনটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়ার ঘটনায় পাকিস্তানে 'স্বৈরাচারী প্রবণতারই’ ইঙ্গিত পাওয়া যায়।
পাকিস্তানের আবতাক টিভি, টোয়েন্টিফোর নিউজ এবং ক্যাপিটাল টিভি মরিয়ম নওয়াজের সংবাদ সম্মেলন প্রচার করার পর তিনটি চ্যানেলরই সম্প্রচার বন্ধ হয়ে যায়। পাকিস্তানি কর্তৃপক্ষ প্রথমে এটিকে একটি কারিগরী ইস্যু বলে বর্ণনা করেছিল। কিন্তু রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বলছে, এটি নির্লজ্জ সেন্সরশীপ ছাড়া আর কিছু নয়।
পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি দেশটির সামরিক কর্তৃপক্ষের কথা অনুযায়ী কাজ করছে বলেও অভিযোগ করছে আরএসএফ। গত সপ্তাহে পাকিস্তানের জিও নিউজ টিভিতে সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির একটি সাক্ষাৎকার দেখানোর সময় মাঝপথে তা বন্ধ করে দেয়া হয়।
পাকিস্তানে বহু বছর ধরেই এমন অভিযোগ আছে যে সেখানে সামরিক বাহিনী গণমাধ্যমে স্পর্শকাতর এবং সমালোচনামূলক খবর বন্ধে চাপ দিয়ে থাকে। সামরিক বাহিনী অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











