পাটিসাপটা পিঠার সহজ রেসিপি
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৭ পিএম, ১৭ জানুয়ারি ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
শীতকাল মানেই পিঠাপুলি। নানারকম পিঠা খাওয়ার উপযুক্ত সময় এটি। পাটিসাপটা বানাবেন ঠিক করেছেন, কিন্তু রেসিপি জানা নেই? চলুন জেনে নিই পাটিসাপটা বানানোর সহজ রেসিপি-
উপকরণ
সেদ্ধ চালের গুঁড়া- ১ কাপ
ময়দা- ১/২ কাপ
সুজি- ১/৪ কাপ
চিনি- ৩/৪ কাপ
লবণ- ১/৪ চা চামচ
কোরানো নারকেল- ১টি
গুড়- ১ কাপ
তেল- পরিমাণমতো
দুধ- দেড় কাপ+১ কাপ
গুঁড়ো দুধ- ২ টেবিল চামচ
প্রণালি
একটা বাটি নিয়ে এতে চালের গুঁড়ো, ময়দা আর সুজি নিয়ে ভালো করে মেশান। এরপর দিন চিনি। তারপর লবণ দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নিন সব উপকরণ। এবার রুম টেম্পারেচারে থাকা দুধ ধীরে ধীরে মেশাতে থাকুন ব্যাটারে। খেয়াল রাখবেন যাতে ব্যাটার কোথাও দলা না পাকায়। ব্যাটার তৈরি হয়ে গেলে ঢাকনা দিয়ে রাখুন।
কড়াইতে ১ কাপ দুধ দিন। দুধ গরম হয়ে এলে এর সঙ্গে ২ টেবিল চামচ গুঁড়ো দুধ মেশান। এসময় আঁচ একেবারে কম রাখতে হবে। দুধের সঙ্গে গুঁড়ো দুধ ভালোভাবে মিশে যাওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়তে থাকুন। ঘন হয়ে গেলে আঁচ বন্ধ করে গুড় মেশান। গুড় আর দুধ ভালো করে মিশে গেলে গ্যাস ফের জ্বালিয়ে দিন, কিন্তু এবারেও আঁচ কম রাখবেন।
গুড় মেশানো দুধ ফুটতে শুরু করলে কড়াইতে দিয়ে দিন নারকেল। মাঝারি আঁচে ৫-৭ মিনিট নাড়ানোর পর দেখবেন তেল ছাড়তে শুরু করেছে।
ব্যাটারটা চামচ দিয়ে আরও একবার নেড়ে নিন। বেশি ঘন হয়ে গেলে সামান্য একটু দুধ মিশিয়ে দিতে পারেন এতে। চুলায় ফ্রাইং প্যান বসিয়ে গরম করে নিন। গরম হয়ে গেলে আঁচ কমিয়ে দেবেন। ব্যাটার দিয়ে ছড়িয়ে দিন। এবার নারকেলের পুর হাতের মুঠোয় নিয়ে ভালো করে চেপে চেপে লম্বাটে আকার দিয়ে পাটিসাপটার উপরে বসান। তারপর স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে রোল করে নিন। ব্যাস, পিঠা রেডি।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি







