পাপুয়া নিউ গিনিতে নারী-শিশুসহ ২৪ জনকে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৪ পিএম, ১০ জুলাই ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
পাপুয়া নিউ গিনিতে একটি উপজাতি এলাকায় গর্ভবতী নারী ও শিশুসহ ২৪ জনকে হত্যা করা হয়েছে। দেশটির হেলা প্রদেশে বিরোধী উপজাতি গ্রুপের মধ্যে গত কয়েকদিনের এই সহিংসতায় ওই ব্যক্তিরা হত্যাকাণ্ডের শিকার হন। তবে কিছু কিছু রিপোর্টে নিহতের সংখ্যা আরও বেশি বলে উল্লেখ করা হয়েছে।
ভয়াবহ ওই হত্যাকাণ্ডের পর পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে এটিকে ‘তার জীবনের অন্যতম বিমর্ষ দিন’ বলে উল্লেখ করেছেন। এসময় তিনি অপরাধীকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনারও প্রতিশ্রুতি দিয়েছেন।
গত কয়েক বছরের মধ্যে পাপুয়া নিউ গিনিতে এটিই সবচেয়ে ভয়াবহ উপজাতি সহিংসতা। এদিকে কী কারণে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। তবে ২০ বছরের বেশি সময় আগে ওই অঞ্চলে কয়েকটি গোত্রের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
হেলা প্রদেশের প্রশাসক উইলিয়াম বান্দো বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ওই অঞ্চলটি বেশ দুর্গম। তিনি বলেন, সেখানে ২৪ জন নিহত হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় বার্তা সংস্থা ইএমটিভি জানিয়েছে, প্রদেশের তারি-পোরি জেলার দুটি গ্রামে ওই ঘটনা ঘটে।
তারা জানায়, রোববার মুনিমা গ্রামে চারজন পুরুষ ও তিনজন নারীকে হত্যা করা হয়। সোমবার কারিদা গ্রামে ১৬ জন নারী ও শিশুকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন গর্ভবতী নারী ছিলেন বলেও জানায় তারা।
কারিদার সাব-হেলথ সেন্টারের প্রধান ফিলিপ পিমুয়া হামলার সময় ওই গ্রামেই ছিলেন। তিনি বলেন, ভোরে ঘরে ঢুকে ঢুকে মানুষকে হত্যা করে হামলাকারীরা।
পিমুয়া বলেন, সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে যাই। এসময় গুলির শব্দ কানে আসে। দেখি কয়েকটি ঘর জ্বলছে। বুঝে যাই শত্রুরা গ্রামে ঢুকেছে। নিজেকে বাঁচাতে জঙ্গলে আশ্রয় নেই। ৯-১০টার দিকে ফিরে এসে দেখি লাশ পড়ে রয়েছে এবং ঘরবাড়ি জ্বলছে।
নিহতদের সবাইকে চেনেন উল্লেখ করে তিনি আরও বলেন, তারা আমার লোক। অধিকাংশের শরীর টুকরো টুকরো করা হয়েছে। মাথা শরীর থেকে আলাদা। কার শরীর কোনটা সেটি শনাক্ত করতে পারছি না।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











