ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৮:০৬:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

পাবলিক প্লেসে ফ্রি ওয়াইফাই খুঁজে পাবেন যেভাবে

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৭ পিএম, ২৩ জুন ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইন্টারনেট সহজ লভ্য হওয়ায় সবার বাসাতেই এর সংযোগ রয়েছে। কিন্তু অনেক সময় পাবলিক প্লেসে গেলে জরুরি ভিত্তিতে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। এক্ষেত্রে অনেকে বিনামূলে ওয়াইফাই সংযোগ খুঁজে থাকেন। আবার কিছু তরুণ-তরুণী আছেন যারা সব স্থানে গিয়ে ফ্রি ওয়াইফাই ব্যবহার করার সুবিধা খোঁজেন। কিন্তু কৌশল জানা না থাকায় ফ্রি ওয়াইফার ব্যবহারের সুযোগ থেকে তারা বঞ্চিত হন।

আজকাল গ্রাহকদের সুবিধা প্রদানের জন্য অনেক রেস্টুরেন্ট, শপিংমল এবং বইয়ের দোকানে ফ্রি ওয়াইফাই সুবিধা প্রদান করা হয়ে থাকে। তবে কোন কোন স্থানে ফ্রি ওয়াইফাই ব্যবহারের সুবিধা রয়েছে তা আপনি সহজেই জেনে নিতে পারবেন দুটি অ্যাপস ব্যবহার করে।

অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীরা Instabridge এবং WiFi Map অ্যাপস ব্যবহার করে জেনে নিতে পারেন আপনি যে স্থানে রয়েছেন সেখানে ফ্রি ওয়াইফাই ব্যবহারের সুযোগ রয়েছে কিনা। কিংবা আশেপাশের কোথাও আছে কিনা।  

এই অ্যাপসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কোন এরিয়াতে ফ্রি পাবলিক ওয়াইফাই এবং হটস্পট রয়েছে। - সিনেট