পার্লামেন্ট স্থগিতের প্রতিবাদে যুক্তরাজ্যজুড়ে বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১০ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
পার্লামেন্ট স্থগিত করার বরিস জনসনের সিদ্ধান্তের প্রতিবাদে যুক্তরাজ্যজুড়ে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে অংশ নিয়ে ম্যানচেস্টার, লিডস, ইয়র্ক ও বেলফাস্টের রাস্তা নেমে আসেন হাজার হাজার মানুষ।বিক্ষোভের কারণে সেন্ট্রাল লন্ডনে অনেক জায়গা স্থবির হয়ে যায়। এ সময় বিক্ষোভকারী, ‘বরিস জনসন, ধিক্কার জানাই।’ তবে প্রধানমন্ত্রী বরিস জনসনের সমর্থনে মিছিল করে ওয়েস্টমিনিস্টারে জড়ো হয় ছোট একটি গ্রুপ।
বরিস জনসন বুধবার পার্লামেন্ট স্থগিত করার ঘোষণা দেয়ার পর এমপি ও বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন তিনি। যদি বরিস জনসন তার পরিকল্পনায় সফল হন, তাহলে ২৩ কর্মদিবস বন্ধ থাকবে ব্রিটিশ পার্লামেন্ট।
তবে ৩১ অক্টোবর ব্রেক্সিট ডেডলাইনের আগে বরিস জনসনের বিতর্কিত এই সিদ্ধান্তের কারণেই মূলত সমালোচকদের তোপের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
এদিকে বরিস জনসনের সিদ্ধান্তের বিরুদ্ধে এডিনবার্গ, বেলফাস্ট, ক্যামব্রিজ, এক্সটার, নটিংহ্যাম, লিভারপুল, ম্যানচেস্টার ও বার্মিংহ্যামসহ যুক্তরাজ্যের ৩০টি টাউন ও শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। লন্ডনে হোয়াইটহল এবং ওয়েস্ট এন্ডে ট্র্যাফিক আটকে দেয় বিক্ষোভকারীরা। ট্রাফালগার স্কয়ারে অবস্থান কর্মসূচিও করেন বিক্ষোভকারীরা। পরে তারা ‘কার গণতন্ত্র? আমাদের গণতন্ত্র’ চিৎকার করতে করতে বাকিংহ্যাম প্যালেস অভিমুখে যাত্রা করে।
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তারা তিনজনকে গ্রেপ্তার করেছে। কিন্তু এর চেয়ে বেশি কিছু জানায়নি পুলিশ। তবে গ্রিন পার্টি জানিয়েছে, আটককৃতদের মধ্যে লন্ডন অ্যাসেম্বলির সদস্য ক্যারোলিন রাসেলও রয়েছেন।
গ্রিন পার্টির কো-লিডার সিয়ান বেরি পরে এক টুইট বার্তায় বলেন, ‘গণতন্ত্রের পক্ষে দাঁড়ানোয় তিনি ক্যারোলিনের জন্য গর্বিত।’
-জেডসি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক