পাহাড়কে পবিত্র রাখতে বালিতে পর্যটক নিষিদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪০ পিএম, ১৭ জুন ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
পর্যটকেরা বেড়ানোর নামে পাহাড়ে গিয়ে অভদ্র আচরণ করছেন। তাই পর্যটকদের বেড়ানোর উপরেই নিষেধাজ্ঞা জারি করল বালি। বালির গভর্নর ঘোষণা করেছেন, ইন্দোনেশিয়ার এই দ্বীপপুঞ্জের যে ২২টি পাহাড় রয়েছে, তার কোনওটিতেই আর পর্যটকদের প্রবেশ করতে দেয়া হবে না। এখন থেকে শুধু পূজা-অর্চনা এবং বিপর্যয় মোকাবিলার প্রয়োজনেই পাহাড়গুলিতে ওঠা যাবে।
সে দেশের প্রশাসন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, পাহাড়ের ‘পবিত্রতা’ রক্ষা করার জন্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বালি।
কিছুদিন আগেই বালির একটি পাহাড়ে নগ্ন হয়ে ছবি তোলার অভিযোগ উঠেছিল রাশিয়ার এক পর্যটকের বিরুদ্ধে। বালির এই পাহাড়গুলিকে হিন্দু তীর্থক্ষেত্র বলে মনে করা হয়। অভিযোগ, সেই তীর্থক্ষেত্রে জেনে বুঝে অশালীন আচরণ করেছেন পর্যটকেরা। তারপর থেকে বিদেশি পর্যটকদের উপরে পাহাড় ভ্রমণে রাশ টেনেছিল বালি। কিছু কর বসানোও হয়েছিল। কিন্তু তার পরও এই ধরনের ঘটনা থামেনি বলে জানিয়েছে বালি প্রশাসন।
বালির গভর্নরের দপ্তর জানিয়েছে, বহু বিদেশি পর্যটক ওই সমস্ত পাহাড়ের বাসিন্দাদের সঙ্গে দুর্ব্যবহার এবং অভব্য আচরণ করছেন। পর্যটকদের এই ধরনের আচরণে বিরক্ত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এমনকি, বছর খানেক আগে বালির একটি পাহাড়ে পর্ন ছবির শ্যুটিং করা হয়েছে বলেও অভিযোগ উঠেছিল। বালি প্রশাসন জানিয়েছে, এই সব বিষয় মাথায় রেখেই পাহাড়গুলিতে পর্যটনে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
জনপ্রিয়তার নিরীখে বালি এখন পর্যটকদের পছন্দের তালিকায় অন্যতম। সেখানে এই নিষেধাজ্ঞায় পর্যটনপ্রেমীরা অশাহত হবেন বলেই মনে করা হচ্ছে। বালি প্রশাসন অবশ্য, সে ব্যাপারে ভাবতে নারাজ। তারা জানিয়েছে, বালির পাহাড় হল তাদের কাছে দেবতার মতো। পাহাড়ের পবিত্রতা নষ্ট হওয়া মানে বালির পবিত্রতাও নষ্ট হওয়ায়। তাই এই নিষেধাজ্ঞা চিরতরে জারি করা হচ্ছে। আর এই নিষেধাজ্ঞা শুধু বিদেশি পর্যটকদের জন্য নয়, বালির ২২টি পাহাড়ে দেশি হোন বা বিদেশি— কোনও পর্যটকই আর বেড়াতে যেতে পারবেন না বলে জানিয়েছেন বালি গভর্নর। সূত্র: আনন্দবাজার
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী






