পাহাড়ের ঝিড়িতে মাছ ও শামুক সংগ্রহে ব্যস্ত নারীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৩ পিএম, ২১ মে ২০২১ শুক্রবার
পাহাড়ের ঝিড়িতে মাছ ও শামুক সংগ্রহে ব্যস্ত নারীরা
পাহাড়ের চারপাশে ছড়িয়ে ছিঁটিয়ে আছে অসংখ্য ঝিড়ি। তবে শুকিয়ে যাওয়া ঝিড়ির সংখ্যাও কম নয়। জীবিত ঝিড়িগুলোতে জমে থাকা পানিতে মাছ আর শামুক ধরতে প্রতিদিনই দল বেঁধে নেমে পড়ছেন বিভিন্ন বয়সী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষ।
সকাল থেকে দুপুর পর্যন্ত পাথরের খাদে-খাদে লুকিয়ে থাকা মাছ আর শামুক খোঁজায় ব্যস্ত সময় পার করছেন অনেকে। মাছ ধরার যন্ত্র হিসেবে কেউ ব্যবহার করছেন ছোট মশারি, বেতের তৈরি জাল যাকে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ভাষায় য়াক শে (মারমা ভাষা) বা লুই (চাকমা ভাষা) বলে। কারোর বেতের তৈরি জালে উঠছে বেশি সংখ্যক কালো শামুক আবার কারোর ছোট মাছ। কিন্তু ঝিড়িতে পানি না থাকায় আগের মত মাছ আর শামুক পাওয়া যায় না। বড় মাছ নেই বললেই চলে।
মাছ ধরতে আসা লাইমি পাড়ার বাসিন্দা ক্লংথুন বম জানান, বর্ষাকালে পানি বেশি হওয়ায় মাছ ধরা সম্ভব হয় না। এখন পানি কম । ছোট-ছোট মাছ ধরতে আসছি। মাছের সাথে শামুকও পাচ্ছি।
ফারুক পাড়ার আরেক বাসিন্দা জুম তং বম নামে আরেকজন জানান, সকাল থেকে বিভিন্ন ঝিড়িতে গেছি। ছোট বড় মিলে আধা কেজির মাছ পেয়েছি। আগের মত মাছ নাই ।
চিম্বুক পাড়ার গ্যাৎসামনি পাড়ার ভানরাম বম জানান, সকাল থেকে আসছি। বড়-বড় মাছ আগের মত ঝিড়িতে পাওয়া যায় না। ছোট ছোট মাছ পাওয়া যায়। সবজি দিয়ে ছোট-ছোট মাছ খাব।
বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা অনিল কুমার সাহা জানান, প্রাকৃতিক জলাশয়ের প্রাচুর্য্য কমে গেছে। মা মাছের আশ্রয়স্থলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প নেয়া হয়েছে। সারাবছর যেখানে পানি থাকে সেসব জায়গায় আমরা অভয়াশ্রম তৈরি করব। বর্ষার সময় এ মা মাছগুলো ডিম দিবে। মাছ সব সময় বিপরীত মুখী যায়। এই মাছের পোনাগুলো বিভিন্ন ঝিড়িতে ছড়িয় পড়বে। আমরা এগুলো সংরক্ষণ করার জন্য সবাইকে সচেতন করব। আর মাছগুলো রক্ষা করতে পারলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষেরা চাহিদা পূরণ করতে পারবে সেই সাথে পুষ্টি মানও বজায় থাকবে।
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো

- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি