পিতা-মাতার সম্পত্তিতে নারীর অধিকার জন্মগত: গণতন্ত্রী পার্টি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৯ পিএম, ৮ মার্চ ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উপলক্ষে গণতন্ত্রী পার্টির সহযোগী সংগঠন জাতীয় নারী ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, পিতা-মাতার সম্পত্তিতে নারীর জন্মগত অধিকার রয়েছে। এই অধিকার প্রতিষ্ঠায় নারী-পুরুষ নির্বিশেষে সকলকে আন্তরিক হতে হবে।
জাতীয় নারী ঐক্যের সভাপতি সংসদ সদস্য কানন আরা বেগমের সভাপতিত্বে ‘নারীর জন্মগত অধিকার’ শীর্ষক এই আলোচনা সভা পুরানা পল্টনে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আজ শুক্রবার অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ডা. শাহাদাত হোসেন। প্রধান আলোচক ছিলেন পার্টির সাধারণ সম্পাদক প্রকৌশলী কামরুল আহসান খান পারভেজ।
অনুষ্ঠানে নারীর জন্মগত অধিকার শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেরুন নেসা। সভা পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় নারী ঐক্যের সাধারণ সম্পাদক এড. আক্তার জাহান স্বপ্না।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য হাসিনা বেগম, কেন্দ্রীয় সভাপতিম-লীর সদস্য ও ঢাকা মহানগর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম.এ গনি, আনিসুর রহমান কচি, কে.জি মহিউদ্দিন বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস কবির, মিনহাজ উদ্দিন সেলিম, কেন্দ্রীয় সম্পাদকম-লীর সদস্য ইদ্রিস আলী মোল্লা, মো. নজরুল ইসলাম, ইব্রাহিম জুয়েল, আজিজুর রহমান মহাজন প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির সভাপতিম-লীর সাবেক সদস্য, ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাদি’র কন্যা পারুল আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে ডা শাহাদাত হোসেন বলেন, একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের স্বার্থেই নারীর ক্ষমতায়ন করতে হবে। নারীর জন্মগত অধিকার আছে পূর্ণ মানুষের মর্যাদা লাভের।
প্রধান আলোচক প্রকৌশলী কামরুল আহসান খান বলেন, ২০২৪ সালে আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য বিষয় “নারীর সম-অধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" যথাযথ। গণতন্ত্রী পার্টি নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে এবং কার্যে পরিণত করে। জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীর জন্মগত অধিকার ও মর্যাদা দিতে গণতন্ত্রী পার্টি রাজনৈতিকভাবে অঙ্গীকারবদ্ধ। নির্বাচন কমিশন ঘোষিত রাজনৈতিক দলের কমিটি গঠনে ৩৩ শতাংশ নারীর অন্তর্ভূক্তি নিশ্চিত করতে গণতন্ত্রী পার্টি কাজ করে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে কানন আরা বেগম এমপি বলেন, জাতিসংঘ ঘোষিত নারীর অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। পিতা-মাতার সম্পত্তিতে নারীর সমান উত্তরাধিকার নিশ্চিত করতে হবে, এটা নারীর জন্মগত অধিকার।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী


