ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১৬:০৯:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

পিরোজপুরে গৃহপরিচারিকাকে গণধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৫ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়ার দাউদখালী গ্রামে শুক্রবার রাতে এক গৃহপরিচারিকাকে (১৯) তিন বখাটে কর্তৃক গণধর্ষণের খবর পাওয়া গেছে। ধর্ষণের শিকার গৃহপরিচারিকা রোববার রাতে নিজে বাদী হয়ে ৩ জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি দায়ের করে।

আসামীরা হলো দাউদখালী গ্রামের আফজাল খানের ছেলে সুমন খান, ছালাম হাওলাদারের ছেলে ইমরান হাওলাদার ও জিয়াম হাওলাদারের ছেলে রাজু হাওলাদারকে আসামী করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, দাউদখালী গ্রামের ওই মেয়েটি দেবত্র গ্রামের এক বাড়িতে গৃহপরিচারিকার কাজ করত। মেয়েটির আসা-যাওয়ার পথে আসামীরা প্রায়ই তাকে উত্ত্যক্ত করে আসছিল। গত শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে দেবত্র গ্রামের বাড়িতে যাওয়ার সময় আসামীরা মেয়েটিকে মুখ চেপে একটি সরকারী কডিমউনিটি ক্লিনিকের ছাদের উপর নিয়ে য়ায়। সেখানে বখাটে ইমরান হাওলাদার, সুমন খান ও রাজু হাওলাদার মেয়েটিকে সারারাত পালাক্রমে ধর্ষণ করে। রাত দেড়টার দিকে জনৈক ব্যক্তি মাছ ধরতে যাওয়ার সময় আসামীদের কথা শুনে সন্দেহ হলে ছাদে গিয়ে টর্চলাইট মারলে আসামীরা দৌড়ে পালিয়ে যায়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানান, গৃহকর্মীকে গণধর্ষণের অভিযোগে মামলার কথা নিশ্চিত করেন। তিনি জানান, আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য আজ সোমবার পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হবে।

-জেডসি