ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ০:২৬:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

পিস্তলের গুলিতে সাবেক সচিবের স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:২০ পিএম, ১ নভেম্বর ২০১৭ বুধবার

নিজ বাসা থেকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মাহমুদ রেজা খানের স্ত্রী সুফিয়া খানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার সন্ধ্যায় রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের ২৪৪ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় সুফিয়া খানকে পান্থপথের স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, সুফিয়া খানের স্বামী মাহমুদ রেজা খান চার দিন আগে অবসরে যান। তিনি দাবি করেছেন, তার লাইসেন্স করা পিস্তলের গুলিতে আত্মহত্যা করেছেন স্ত্রী।

এদিকে শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস জানান, নিহতের স্বামীর দাবি তার স্ত্রী মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে কারণে তিনি আত্মহত্যা করেছেন।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।