পীরগঞ্জে স্কুল ছাত্রী হত্যা মামলায় ১ জন গ্রেপ্তার
পীরগঞ্জে প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৩ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
মামুন মিয়া
পীরগঞ্জের চন্ডিপুরে স্কুল ছাত্রী সুরভী আক্তার হত্যা মামলায় মামুন মিয়া (১৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে চন্ডিপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পীরগঞ্জ থানার ওসি শরেসচন্দ্র ও মামলা তদন্তকারী অফির্সার এবং ভেন্ডাবাড়ী থানার ইনচার্জ আমিনুল ইসলাম মামুন মিয়াকে গ্রেপ্তার করেন।
আসামি মামুন একই গ্রামের মকবুল মিয়ার ছেলে। সে পেশায় রাজমিস্ত্রি।
এদিকে ঘটনার দিন গত শনিবার সুরভীর বাবা হিরু মিয়া একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৩৪ ধারা-৩০২/৩৪ দঃবিঃ।
উল্লেখ, উপজেলার চন্ডিপুর গ্রামের হিরু মিয়ার মেয়ে স্থানীয় চন্ডিপুর দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিলো সুরভী আক্তার। প্রতি দিনের মত ঘটনার দিন গত শনিবার সকালে ৭টার দিকে প্রাইভেট পড়তে শিক্ষকের বাড়িতে যায় সুরভী। প্রাইভেট পড়ে সময় মত বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন সুরভীর খোঁজ করতে থাকে।
পরে গ্রামের পুরাতন কবর স্থানের পাশের জঙ্গলে সুরভীর মৃত্যুদেহ পাওয়া যায়। এ সময় পুরাতন একটি গর্তে সুরভীর বই খাতা এবং জঙ্গলের ভেতর অন্য একটি গর্তে গলায় ওড়না পেচানো অবস্থায় সুরভীর নিথর দেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পীরগঞ্জ ও ভেন্ডাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থল এসে সুরভীর লাশ উদ্ধার করে। এলাকাবাসীর ধারণা ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে সুরভীকে হত্যা করেছে দুর্বৃত্ত মামুন।
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি



