ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১০:৫৭:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

পুকুর থেকে দুই শিশু কন্যার মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০২ পিএম, ১ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জয়পুরহাটে দুই শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পাঁচবিবি উপজেলার পূর্ব উঁচনা গ্রামের একটি পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো- পাঁচবিবি উপজেলার উচনা গ্রামের রুবেল হোসেনের মেয়ে মরিয়ম আক্তার (৫) ও মোকলেছার রহমানের মেয়ে মুনিরা ভারভীন (৭)।

প্রত্যেক্ষদর্শী বরাত দিয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মনসুর রহমান জানান, আপন চাচাতো বোন মরিয়ম আক্তার ও মুনিরা ভারভীন সোমবার বিকেলে উপজেলার পূর্ব উঁচনা গ্রামের এক আত্মিয়ের বাড়ী থেকে দাওয়া খেয়ে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের অনেক খোঁজাখুঁজি করেন।

আজ মঙ্গলবার সকালে প্রতিবেশীরা একটি পুকুরে দুই শিশুর মৃতদেহ দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। শিশু দুটির মৃত্যু কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

-জেডসি