পুতিনবিরোধী রুশনেতা নাভালনির স্ত্রী ইউলিয়া আটক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫২ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার
পুতিনবিরোধী রুশনেতা নাভালনির স্ত্রী ইউলিয়া আটক
রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সাই নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। পুতিনবিরোধী হিসেবে পরিচিত কারাবন্দি আলেক্সাই নাভালনির মুক্তির দাবিতে রাশিয়াজুড়ে চলা বিক্ষোভের মধ্যে তার স্ত্রীকে আটক করা হয়েছে।
শনিবার মস্কোতে সমাবেশ চলাকালে ইউলিয়া নাভালনিকে আটক করা হয়। এই বিক্ষোভ থেকে কয়েক হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে আটক হওয়ার কথা জানান ইউলিয়া। পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে এমন একটি ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নাভালনির স্ত্রী।
নাভালনির মুক্তির দাবিতে শনিবার রাশিয়াজুড়ে ৯০টির মতো সমাবেশ হয়েছে। সহস্রাধিক রাজনৈতিক নেতাকে এসব বিক্ষোভ থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ এসব বিক্ষোভ সমাবেশকে অবৈধ বলে দাবি করেছে। সেই সঙ্গে ঘোষণা দিয়েছে বিক্ষোভ আয়োজনকারীদের ধরা হবে।
জার্মানি থেকে রাশিয়ায় ফেরার পর ১৭ জানুয়ারি নাভালনিকে গ্রেপ্তার করা হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক অ্যালেক্সাই নাভালনি চিকিৎসা নিয়ে দেশে ফিরলে ওই দিনই তাকে বিমানবন্দরে আটক করা হয়। প্যারোলে হাজিরা দিতে ব্যর্থ হওয়ার একটি মামলায় তাকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠায় মস্কোর একটি আদালত।
নাভালনিকে গত বছর বিষপ্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছিল। যদিও এ বিষয়টি ক্রেমলিন বারবার অস্বীকার করেছে। তবে সাংবাদিকদের অনুসন্ধানী রিপোর্টে নাভালনিকে বিষ প্রয়োগের সত্যতা পাওয়া গেছে।
গত বছর আগস্টে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সার্বিয়া থেকে মস্কো ফেরার সময় এককাপ চা পানের পরই অসুস্থ হয়ে কোমায় চলে গিয়েছিলেন নাভালনি। উন্নত চিকিৎসার জন্য তাকে জার্মানি নিয়ে যাওয়া হয়। সেখানেই পরীক্ষায় জানা যায়, সোভিয়েত আমলে তৈরি বিষাক্ত নার্ভ এজেন্ট নোভিচক দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










