ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ৩:৪৭:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

পুতিনের সঙ্গে সেলফিতে দীপু মনি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৩৫ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার

রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে শুরু হয়েছে দ্বিতীয় ইউরেশিয়ান উইমেন্স ফোরাম। এই অনুষ্ঠানের উদ্বোধনীতে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।

ওই অনুষ্ঠানের এক পর্যায়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সেলফি তুলতে দেখা যায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে।

এ ফোরামে টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, শান্তি, আন্তর্জাতিক বাণিজ্য, স্বাস্থ্য, অর্থনৈতিক অগ্রগতি, প্রযুক্তির অগ্রযাত্রা, কর্মসংস্থান, বিজ্ঞান, ভবিষ্যতের জ্বালানি, সংস্কৃতি, সমাজ প্রগতি, সুযোগের সমতা, আন্তর্জাতিক সহযোগিতা এবং এসব বিষয়ের সঙ্গে নারীর সম্পর্ক ও নারীর অংশগ্রহণ নিয়ে আলোচনা চলবে দুদিন।